শিরোনাম
◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও) ◈ পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের অডিও বার্তা ◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ১২:৪৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নুরনবী সরকার, লালমনিরহাটঃ লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের(২০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে লালমনিরহাট সান্তাহার রেলরুটের মহেন্দ্রনগর রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক যুবক মহেন্দ্রনগর রেল স্টেশনের দক্ষিনে রেল লাইন ধরে হাটছিলেন। এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী পদ্মরাগ এক্সপ্রেসে কাটা পড়ে দ্বিখন্ডিত হয় ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে উপস্থিত কেউ ওই যুবকের নাম পরিচয় সনাক্ত করতে পারেননি। তবে তার পড়নে সাদা হাফ শার্ট ও কালো প্যান্ট ছিল।

লালমনিরহাট রেলওয়ের সহকারী ট্রাফিক সুপারিয়েন্টেন(এটিএস) সাজ্জাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ