শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত মম ছবির জন্য শ্রীদেবী হলেন শ্রেষ্ঠ অভিনেত্রী

ইমরুল শাহেদ : দিল্লির সাস্ত্রী ভবনের পিআইবি সম্মেলন কক্ষে গতকাল ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে। বিভিন্ন বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেছেন তিন জন বিচারক। প্রতিযোগিতা বিভাগে ছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অন্যান্য ধরনের ছবি এবং চিত্রনাট্য। এ বছরের বিচারক প্যানেলের প্রধান ছিলেন পরিচালক শেখর কাপুর।

বিচারক প্যানেলে ছিলেন ১০ জন সদস্য। তাদের মধ্যে রয়েছেন চিত্রনাট্যকার ইমতিয়াজ হোসেইন, গীতিকার মেহবুব, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী গৌতমী তাদিমাল্লা, কন্নড় পরিচালক পি সেশাদ্রি, অনিরুদ্ধ রায় চৌধুরী, রঞ্জিত দাস, রাজেশ মাপুস্কর, ত্রিপুরারি শর্মা এবং রুমি জাফ্রি। ঘোষিত এই পুরস্কার প্রদান করা হবে আগামী ৩ মে এবং প্রদান করবেন প্রেসিডেন্ট রাম নাথ কবিন্দ।

এ বছর যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রয়াত শ্রীদেবী। তিনি মম ছবিতে অভিয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ তেলেগু চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তাপসী পান্নু। নিউটন ছবির নির্মাতা অমিত ভি মাসুরকার হয়েছেন শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ গায়ক হয়েছেন কে জে যেসুদাস, মোরকিয়া ছবিটি হয়েছে শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র, নতুন চলচ্চিত্রকার হিসেবে শ্রেষ্ঠ ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছেন পেম্পেলি, বাংলা ছবি নগরকীর্তনের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋদ্ধি সেন। বাহুবলী ছবিটি পেয়েছে শ্রেষ্ঠ জনপ্রিয় ছবির পুরস্কার।

ভারতীয় জাতীয় চলচ্চিত্রে পুরস্কারকে সর্বোচ্চ সম্মান হিসেবে দেখা হয়। এদিন দাদাসাহেব পালকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারটি পেয়েছেন প্রয়াত বিনোদ খান্না। গত বছর দাদাসাহেব পালকে পুরস্কার পেয়েছেন কাশিনাথুনি বিশ্বনাথ। ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ