শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ১০ মার্চ, ২০১৮, ০২:১৭ রাত
আপডেট : ১০ মার্চ, ২০১৮, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার যুব গেমসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এম এ রাশেদ : দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ যুব গেমস। যুব গেমসের জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ার পর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামীকাল শনিবার থেকে শুরু হবে চূড়ান্ত পর্বের এ আসর।

আসরটিকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশ যুব গেমসের এ আসরটিকে আমরা জাকজমকপূর্ণভাবে আয়োজন করতে চাই। আগামীকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এ জাকজমকপূর্ণ বাংলাদেশ যুব গেমস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারা দেশ থেকে মেধাবী ক্রীড়াবিদ খুঁজে বের করতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) আয়োজনে এই আসরে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের চূড়ান্ত পর্বে অবতীর্ণ হওয়ার আগে দিতে হয়েছে বয়স নির্ধারণী পরীক্ষা।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ)’র মেডিকেল টিম ইতোমধ্যে সকল ক্রীড়াবিদদের বয়স নির্ধারণ করেছেন। সারা দেশের ৮টি বিভাগ থেকে বাছাইকৃত তরুণ ক্রীড়াবিদরা গত মঙ্গলবার থেকে রাজধানীতে আসা শুরু করেছে। এবারের আসরের চূড়ান্ত পর্বে মোট ২১টি ডিসিপ্লিনে ২৬৬০ ক্রীড়াবিদ অংশগ্রহণ করবে।

২১টি ডিসিপ্লিন নিয়ে আগামীকাল শনিবার থেকে চূড়ান্ত পর্ব শুরু হলেও শ্যুটিং, ফুটবল, অ্যারচারী ও স্কোয়াশ ইভেন্ট শুরু হয়েছে আগেই।

এ আসরের চূড়ান্ত পর্বের বাজেট নির্ধারণ করা হয়েছে ২০ কোটি টাকা। যার মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের বাজেটই ৫ কোটি টাকা। উদ্বোধনী এ অনুষ্ঠানে দেশীয় সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি আতশবাজি ও লেজার শো থাকছে। সবকিছুই গ্যালারিতে বসে বিনামূল্যে দেখার সুযোগ পাবেন দর্শকরা। প্রথমবারের মত বাংলাদেশের সর্ববৃহৎ এ গেমসের মশাল জ্বালাবেন কমনওয়েলথ শ্যুটিংয়ে স্বর্ণপদক জয়ী আসিফ হোসেন খান।

যুব গেমসের চূড়ান্ত পর্বে দলগত ও ব্যক্তিগত ইভেন্ট নিয়ে ২১ ক্রীড়া ইভেন্টে ২ হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। ৩৪০টি স্বর্ণপদক, ৩৪০টি রৌপ্য আর ৪৩০টি ব্রোঞ্জ পদকের জন্য লড়াই করবে ক্রীড়াবিদরা। সাত দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১৬ মার্চ শেষ হবে।

  • সর্বশেষ