শিরোনাম
◈ বাজারে বাড়ল সয়াবিন তেলের দাম, পাঁচ লিটারের বোতল ১ হাজার ১৫ টাকা ◈ গোপালগঞ্জে সন্দেহজনক লেনদেনে এমএফএস অ্যাকাউন্ট বন্ধ, যা জানাল বাংলাদেশ ব্যাংক ◈ রাজধানীতে পৃথক স্থানে তিন বাসে আগুন, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আতঙ্ক ◈ যুক্তরাষ্ট্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করছে আইবিএম, বিপাকে হাজারো ভারতীয় কর্মী ◈ ইউটিউবে আগেই প্রকাশিত প্রশ্ন, পরীক্ষার সঙ্গে মিলে যাওয়ায় স্থগিত বার্ষিক পরীক্ষা ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে ভারতের নীরবতা, দুই চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ◈ ১০ লাখ ডলারের বেশি বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.২৫ শতাংশ সরকারি প্রণোদনা, নতুন নীতিমালা জারি ◈ ছয় পরিবর্তন নিয়ে সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল ◈ রাজনৈতিক অস্থিরতা ও নাশকতা ঠেকাতে তৃণমূলে বিএনপির পাঁচ নেতার বিশেষ টিম ◈ ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকে প্রেমের ফাঁদ, স্ট্যাম্পে ভুয়া বিয়ে; তিন মাসে ১৫ নারীকে বিয়ের অভিযোগ চীনা নাগরিকের বিরুদ্ধে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৫:৪০ সকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

প্রী‌তি ম‌্যা‌চের জন‌্য সেনেগাল ও তিউনিসিয়ার বিরু‌দ্ধে ব্রাজিল দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : আগামী ১৫ ও ১৮ নভেম্বর দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেলসাওরা প্রথমে ম্যাচে প্রতিপক্ষ উত্তর আফ্রিকার দেশ সেনেগাল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামের ম্যাচটির দুই দিন পর ফ্রান্সের ডেকাথলন স্টেডিয়ামে পশ্চিম আফ্রিকার দেশ তিউনিসিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সেনেগাল ও তিউনিসিয়ার ম্যাচের জন্য আজ ব্রাজিল দল ঘোষণা করেছেন কার্লো আনচেলোত্তি। দলে মূল আকর্ষণ ব্রাজিলিয়ান ফুটবলের নতুন দুই সংযোজন— বাহিয়ার লুসিয়ানো জুবা এবং পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিত হোকে। তাদের সুযোগ রয়েছে জাতীয় দলে নিজেদের প্রমাণের। --- টি স্পোর্টস

আনচেলোত্তির দলে রয়েছেন গুরুত্বপূর্ণ কিছু নাম— রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, ম্যানচেস্টার ইউনাইটেডের কাসেমিরো। আর রক্ষণভাগে রিয়াল মাদ্রিদের এদের মিলিতাও ও পিএসজির মার্কিনিওস।

ব্রা‌জিল দল -----

Advertisement

গোলকিপার: বেন্তো মাতেউস (আল নাসর), এডারসন (ফেনারব্যাচ), হুগো সুজা (করিন্থিয়ান্স)। 

ডিফেন্স: অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কাইও হেনরিক (মোনাকো), দানিলো (ফ্লামেঙ্গো), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ফ্যাব্রিসিও ব্রুনো (ক্রুজেইরো), গাব্রিয়েল মাগালাইয়েস আর্সেনাল), লুসিয়ানো জুবা (বাহিয়া), মার্কিনিওস (পিএসজি), পাউলো হেনরিকে (ভাস্কো), ওয়েসলি (রোমা)।

মিডফিল্ড: আন্দ্রে সান্তোস (চেলসি), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), ফাবিনিয়ো (আল ইত্তিহাদ), লুকাস পাকেতা (ওয়েস্ট হ্যাম), এস্তেভাও (চেলসি)।

ফরোয়ার্ড: জোয়াও পেদ্রো (চেলসি), লুইজ এনরিকে (জেনিত), মাতেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিত হোকে (পালমেইরাস)।

  • সর্বশেষ