শিরোনাম
◈ ভারতে ভ্রমণে যাত্রীদের জন্য নতুন নির্দেশনা ◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গেইল-থিসারা পেরেরাদের হোটেলে রেখে পালিয়ে গেছে আয়োজকরা, এই লিগে খেলার কথা ছিল সাকিব আল হাসানেরও

ভারতের ইন্ডিয়ান হেভেনস প্রিমিয়ার লিগ (আইএইচপিএল) খেলতে গিয়ে চরম বিপাকে পড়েছেন ক্রিস গেইল, থিসারা পেরেরার মতো তারকা ক্রিকেটাররা। বিশ্ব ক্রিকেটের নামি এই খেলোয়াড়দের হোটেলে রেখে শহর থেকে আয়োজকদের পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এমনকি খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাদের পারিশ্রমিকও দেওয়া হয়নি। শুধু তাই নয়, পরিশোধ করা হয়নি হোটেলের বিলও।

আইএইচপিএলে খেলার কথা ছিল বাংলাদেশের সাকিব আল হাসানেরও। টুর্নামেন্টের অফিসিয়াল এক ভিডিওতে সাকিব নিজেই অংশ নেবেন বলে জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি খেলেছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে গত ২৫ অক্টোবর আট দল নিয়ে শুরু হয় আইএইচপিএল। শনিবার সকালে ক্রিকেটারদের জানানো হয়, কারিগরি কারণে খেলা বাতিল করা হয়েছে। এরপর দিন সকালে হোটেলে থাকা খেলোয়াড় ও কর্মকর্তারা জানতে পারেন, আয়োজকেরা আগের রাতে শ্রীনগর ছেড়ে চলে গেছেন।

গণমাধ্যমকে হোটেল কর্তৃপক্ষ জানায়, আয়োজকরা তাদের কোনো বিল পরিশোধ করেনি। সে সময় হোটেলটিতে প্রায় ৪০ জন ক্রিকেটার ও কর্মকর্তা ছিলেন। ওই টুর্নামেন্টে আম্পায়ারিং করতে যাওয়া ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্মকর্তা মেলিসা জুনিপার বলেন, ‘আয়োজকরা হোটেল থেকে পালিয়ে গেছেন। তারা হোটেল, খেলোয়াড় বা আম্পায়ার কারও বিল পরিশোধ করেননি। আমরা হোটেল কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতায় এসেছি যেন সবাই বেরিয়ে যেতে পারে।’

যে হোটেলে ক্রিকেটারসহ কর্মকর্তারা ছিল সেটির এক কর্মকর্তা বলেন, ‘আয়োজকরা খেলোয়াড়দের জন্য ১৫০টি কক্ষ চেয়েছিলেন। তারা বলেছিলেন, ক্রিস গেইলের মতো তারকার কারণে কাশ্মীরের পর্যটন উপকৃত হবে। রোববার দেখি তারা উধাও। আমাদের বিলও দেয়নি তারা। গেইলসহ কয়েকজন খেলোয়াড় শনিবারই হোটেল ছেড়ে চলে গেছেন।’

গেইল ছাড়াও টুর্নামেন্টে খেলতে গিয়েছিলেন শ্রীলঙ্কার থিসারা পেরেরা, নিউজিল্যান্ডের জেসি রাইডার, দক্ষিণ আফ্রিকার রিচার্ড লেভি এবং ওমানের আয়ান খান। সামাজিক যোগাযোগমাধ্যমে টুর্নামেন্টের প্রচারণায় যেসব পোস্টার ব্যবহার করা হয়েছে, তার একটিতে বাংলাদেশের সাকিব আল হাসানের ছবিও বড় আকারে দেখা গেছে। সূত্র: কালবেলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়