শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৫ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের চালের দামের ঊর্ধ্বগতি, কেজি প্রতি ৩ টাকা

সজিব খান: লাগামহীন পাগলা ঘোড়ার মতো ছুটে চলেছে চালের দামের ঊর্ধ্বগতি। এবার আরেক দফা বাড়লো চালের দাম। প্রতি কেজিতে ৩ টাকা করে বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।

শুক্রবার মিরপুর-৬ নম্বর ও ১০ নম্বর কাঁচাবাজার ঘুরে সেখানকার খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে জানা যায়, নাজিরশাইল চালের দাম কেজি প্রতি ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৩ টাকায়, ১ নম্বর মিনিকেটের দাম ৩ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৬৫ টাকায়, ২ টাকা বেড়ে সাধারণ মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬২ টাকায়, বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকায় এবং স্বর্ণা ও পারিজা চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৪৫ টাকায়।

খুচরা বিক্রেতারা জানান, এখন আমন মৌসুম শেষ হওয়ার মাঝামাঝি সময় চলছে। বোরো আসার অপেক্ষায় রয়েছে বিক্রেতারা। তাদের মতে এইসময়টাতে চালের দাম কিছুটা বৃদ্ধি পায়। বর্তমানে বাজারে চালের যোগান কিছুটা কম। যার ফলে চালের দাম বেশি। বোরো মৌসুমের চাল বাজারে আসলে এই দাম কমবে, এর আগে নয়।যোগান কম থাকায় তাদের এখন বেশি দামে এখন চাল কিনতে হচ্ছে, তাই বেশি দামে বিক্রি করছে। সূত্র: বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়