শিরোনাম
◈ মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি ◈ মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ◈ এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থায়ন জটিলতা কাটছে, আগ্রহী চীনা ব্যাংক ◈ ঢাকা থেকে সারাদেশে বাসভাড়া কত, দেখুন নতুন তালিকা ◈ মক্কায় দ্বিতীয়বার সতর্কবার্তা, কী ঘটছে সৌদিতে? ◈ ৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১ অক্টোবর ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ ◈ সুপার এল নিনোয় সত্যিই কি মারা যাবে সাড়ে ৪ লাখ মানুষ? ঝুঁকিতে কোন দেশগুলো  ◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২৯ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুবিতে ভর্তি পরীক্ষা প্রতি আসনের বিপরীতে ৫৩ জন

তারিকুল ইসলাম শিবলী, কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ও বিকেল ৩ টায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রস্তুতি গ্রহণসহ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সূত্র জানায়, শুক্রবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মজিবুর রহমান মজুমদার জানান, ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়সহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ব্যাতিত বাকি কেন্দ্রগুলো বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ি এলাকা ও কুমিল্লা শহরে অবস্থিত। তবে ইংরেজি মাধ্যমে পরীক্ষাদানে আগ্রহী পরীক্ষার্থীগন অন্য যেই কেন্দ্রেই তার রোল নম্বর থাকুক না কেন, শুধুমাত্র কুমিল্লা

বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষায় শৃঙ্খলার জন্য ৫জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়াও পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন থাকবে। শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুন ও রোভার স্কাউটের সদস্যরাও নিয়োজিত রয়েছে।

এ শিক্ষাবর্ষে ভর্তিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৩ জন ভর্তিইচ্ছু শিক্ষার্থী। ৬ টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী। ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৭টি বিভাগে মোট ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৩ হাজার ৬২৫ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৮টি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৩৭২ জন ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪টি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

উল্লেখ্য, ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচ। গেল বছরের ১৭ ও ১৮ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতির কারনে গত ৬ নভেম্বর তা স্থগিত করা হয়। ৩১ জানুয়ারি নতুন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী যোগদান করে তার ১ম কার্য দিবসেই ভর্তি পরীক্ষার এ তারিখ নির্ধারণ করেন।

  • সর্বশেষ