শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ বছর পর মুক্তি পাচ্ছে প্রয়াত উৎপল দত্তের নতুন ছবি

আনিস রহমান: ২৯ বছর পর মুক্তি পেতে চলেছে গুলজার পরিচালিত বিতর্কিত ছবি ‘লিবাস’। তাই প্রেক্ষাগৃহে নয় ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাবে ছবিটি। নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি অভিনীত ‘লিবাস’ কোনওদিনই বাণিজ্যিক ভাবে মুক্তি পায়নি। ১৯৮৮ সালে ছবিটি তৈরি হয়েছিল। চিত্রনাট্য এবং পরিচালনা দুটোই করেছিলেন গুলজার। কিন্তু কোনো দিনই দেশে মুক্তি পায়নি ছবিটি। অভিযোগ ছিল, একটু বেশিই প্রাপ্ত বয়স্ক ‘লিবাস’। যাকে ‘এ’ তকমা দিয়েও ছাড়পত্র দেওয়া যায় না।

এক শহুরে দম্পতিকে নিয়ে গড়ে উঠেছিল লিবাসের চিত্রনাট্য। তাতে দেখানো হয়েছিল বিবাহবহির্ভূত সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন। আর সেটা দেখাতে গিয়ে নাকি একটু বেশি মাত্রায় খোলামেলা দৃশ্য দেখানো হয়েছে। ছবিতে শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহের অভিনয় দেখার পাশাপাশি আরও একবার দেখতে পাওয়া যাবে উৎপল দত্তকে। এছাড়াও আরেক বাঙালি রয়েছেন এই ছবি পিছনে। ছবির সঙ্গীত পরিচলানার দায়িত্ব সামলেছেন রাহুল দেব বর্মন।

ছবির প্রযোজক বিকাশ মোহনের ছেলে অমল বিকাশ মোহনের উদ্যোগেই এই রিলিজ সম্ভব হয়েছে। ২০১৮-র মাঝামাঝি ছবিটি ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করা হবে বলে জানিয়েছেন অমল। গুলজারের ৮৩ তম জন্মদিনেই ছবিটি তাঁকে উৎসর্গ করার ইেেচ্ছ রয়েছে অমলের। সূত্র: আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়