শিরোনাম
◈ দেশের সব হাসপাতাল দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী ◈ বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু ◈ বাংলাদেশি পতাকাবাহী জাহাজের সংখ্যা ১০৯, নতুন বিনিয়োগ ৩০০ কোটি ডলার এরপরও করনীতির অনিশ্চয়তায় শিপিং খাত ◈ তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প ◈ কলকাতায় ৮০০ হোটেল বন্ধ, বিপাকে বাংলাদেশি রোগী-স্বজন; চিকিৎসার পর থাকার জায়গা কোথায়? ◈ ভারতের ভিসা নিয়ে দালালদের প্রতারণা থেকে সতর্ক করল হাইকমিশন ◈ গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন: বিরোধীদলকে রিজভী ◈ প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু ◈ ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের আঁচ বাংলাদেশে, এলএনজি ভর্তুকিতে বড় চাপ

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশে চাকরি পেতে যেভাবে প্রস্তুতি নেবেন

ডেস্ক রিপোর্ট : ১০ হাজার কনস্টেবল নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এ নিয়োগ কার্যক্রম। চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।

প্রথমে এ কার্যক্রমের শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষার নেওয়া হয়। বাংলাদেশ পুলিশের ০৮টি রেঞ্জের ৬৪টি জেলায় নির্ধারিত স্থানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শারীরিক পরীক্ষাতে উত্তীর্ণরাই কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

প্রতিযোগিতাপূর্ণ এ পরীক্ষায় পাশ করতে হলে প্রয়োজন নিয়মিত অধ্যবসায়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কিভাবে প্রস্তুতি নেওয়া যায়।

পুলিশ কনস্টবলে পরীক্ষা পদ্ধতি : সাধারণত কয়েকটি ধাপে ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তার মধ্যে থাকছে শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা।

শারীরিক পরীক্ষা : শারীরিক পরীক্ষার জন্য নির্ধারিত তারিখ, সময় ও স্থানে দৌঁড়, রোপিং ও জাম্পিং ইত্যাদি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষা : শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেড় ঘণ্টায় ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে (ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর প্রাপ্তদের উত্তীর্ণ বলে গণ্য করা হবে)।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা : লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ২০ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

লিখিত পরীক্ষার প্রস্তুতি : লিখিত পরীক্ষার জন্য বীজগণিত, পাটিগণিত, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ, বাংলা ব্যাকরণ, বাংলা রচনা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়ের ওপর গুরুত্ব দিন। বিশেষ করে ইংরেজি ও গণিতের ওপর জোর দিন।

মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি : মৌখিক পরীক্ষার ক্ষেত্রে সাধারণ জ্ঞানের ওপর গুরুত্ব দিন। সাধারণ জ্ঞানের জন্য বাজার থেকে ভালো মানের যেকোনো সাধারণ জ্ঞানের বই সংগ্রহ করুন ও পড়তে শুরু করুন।

নিজ জেলা ও বিভাগ সম্পর্কে ধারণা রাখুন। পাশাপাশি চোখ রাখুন সম-সাময়িক বিষয়াবলীর ওপর। মৌখিক পরীক্ষা দিতে পরিচ্ছন্ন ও পরিপাটি পোষাকে আসুন।

লিখিত মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে। আপনার একটি সুন্দর ভবিষৎ গড়তে একটু অধ্যবসায়তো করতেই হবে। তাই আসন্ন পরীক্ষার আগে, আজ থেকে শুরু করুন আপনার একাগ্রচিত্তে পড়াশুনা। এই কটা দিন নিয়ম মতো পড়াশুনা করলে অবশ্যই সুফল পাওয়া সম্ভব। সবার জন্য শুভ কামনা।

সূত্র : বাংলাদেশ পুলিশ, পরিবর্তন

  • সর্বশেষ