শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০২ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ দফা দাবিতে চামড়া শিল্প শ্রমিকদের বিক্ষোভ মিছিল

আমিনুল ইসলাম, সাভার: সাভার চামড়া শিল্প নগরীতে আবাসন ব্যবস্থা নিশ্চিত, হাসপাতাল, ক্যান্টিন নির্মাণ এবং এডহক ভাতা প্রদাণসহ ৬ দফা দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।

বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় পরিবেশ বান্ধব সাভার চামড়া শিল্প নগরীর ভিতরে ট্যানারী শ্রমিকদের সংগঠন ট্যানারী ওয়ার্কার্স ইউনিয়ন এর উদ্দ্যেগে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

অবিলম্বে দাবি আদায় না হলে চামড়া শিল্প নগরীর সকল কারখানায় কাজ বন্ধ করে দেয়ার হুশিয়ারিও দেন সাভার চামড়া শিল্প নগরীর শ্রমিক নেতারা।

সমাবেশ থেকে শ্রমিক নেতা ও শ্রমিকরা অভিযোগ করে বলেন, কষ্টের মধ্যে কাজ করে যেতে হচ্ছে নগরীর কারখানাগুলোতে কর্মরত শ্রমিকদের। দীর্ঘ দিন ধরেই শ্রমিকরা চামড়া শিল্প নগরীর ভিতরে হাসপাতাল, ক্যান্টিন, আবাসন ব্যবস্থা নিশ্চিতসহ মোট ৬ দফা দাবি জানিয়ে আসছিল।

কারখানা মালিক কর্তৃপক্ষ দাবি পূরণে কোন আশ্বাস না দেয়ায় তারা বাধ্য হয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল সহ নানা আন্দোলন করে যাচ্ছে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়