শিরোনাম
◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৫ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের প্রথম ‘মহাকাশ হাসপাতাল’ করছে আমিরাত

রাশিদ রিয়াজ : সংযুক্ত আরব আমিরাত মহাকাশে হাসপাতাল তৈরি করছে যেখানে ন্যানো প্রযুক্তির মাধ্যমে মহাকাশচারীদের চিকিৎসা দেওয়া হবে। আমিরাতের স্বাস্থ্যমন্ত্রণালয় এধরনের হাসপাতাল তৈরির ঘোষণা দিয়ে বলেছে দেশটির জাতীয় মহাকাশ কর্মসূচির অধীনেই এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তবে ন্যানো প্রযুক্তির মাধ্যমে মহাকাশচারীদের চিকিৎসা করবেন পৃথিবী থেকে চিকিৎসকরা। আমিরাতের স্বাস্থ্যমন্ত্রণালয়ের নারী মুখপাত্র ড. কালথোম আল-বালুশি জানান, হাসপাতালটি চালু করার আগে এটি পরীক্ষা করা হবে। আমিরাত ২০২০ সালের মধ্যে মঙ্গলে মহাকাশচারী পাঠানোর পরিকল্পনা নিয়েছে।

খালিজ টাইমসকে এ প্রকল্পের প্রধান টেরি কারিম লুইস বলেন, পৃথিবী থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মহাকাশ হাসপাতালে ন্যানো রোবট মহাকাশচারীর প্রয়োজনীয় চিকিৎসা করবে। ইঞ্জেকশন দেবে। রোগির দেহে অস্ত্রোপচারের প্রয়োজন হবে না। কারণ ন্যানোরোবট মহাকাশচারীর দেহে আক্রান্ত বা সংক্রামিত কোষ চিহ্নিত করে তা ভেতর থেকেই চিকিৎসা করবে। ইলেক্ট্রোনিং স্ক্যান করে মহাকাশচারীর দেহের রোগ নির্ণয় করা হবে। যা হবে খুবই নিখুঁত প্রযুক্তি যা ভবিষ্যতে মানব চিকিৎসার জন্যে কাজে লাগবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়