শিরোনাম
◈ আসামে বুলডোজার অভিযান : মসজিদসহ গুঁড়িয়ে দেওয়া হলো শত শত মুসলিম পরিবারের ঘরবাড়ি ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:১৬ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদার রায় ঘিরে বিভিন্ন দেশে বিএনপির লাগাতার কর্মসূচি ঘোষণা

শাহানুজ্জামান টিটু: জিয়া অরফানেজ দুর্নীতি মামলার রায় নিয়ে দেশের বাইরেও বিএনপির সকল ইউনিটকে স্ব স্ব স্থানে থেকে তৎপরতা বাড়াতে কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ১ ফেব্রুয়ারি থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিএনপির প্রবাসী নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন স্বারক লিপি প্রদানসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

রায়কে কেন্দ্র করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ইউরোপ, এশিয়া, আমেরিকা, কানাডা ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের বিএনপি নেতাকর্মীরা একযোগে এসব কর্মসূচি ঘোষণা করেন।

সূত্র জানিয়েছে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতারা সংশ্লিষ্ট দেশে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করবেন। সমাবেশ ও মানববন্ধন শেষে স্মারকলিপি দেয়ার কথাও রয়েছে।

দেশের বাইরে বিএনপির আন্দোলন নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাপান প্রবাসী ড. শাকিরুল ইসলাম খান শাকিল জানান, দেশের বাইরে আমাদের যেসব শাখা আছে সেখান থেকে সবাই শক্তিশালী প্রতিবাদ করবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়া হলে জনগণ তা মেনে নেবে না। ষড়যন্ত্রমূলক রায় হলে তা প্রত্যাখ্যানসহ সরকার পতনে যা করণীয় তা করতে প্রস্তুত জাতীয়তাবাদী দল।

ক্ষমতায় পাকাপোক্ত করতে যদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যদি মিথ্যা মামলার মিথ্যা রায় দেওয়া হয় তাহলে বহির্বিশ্বে এমন আন্দোলন গড়ে তোলা হবে যা সরকারের পতন ঘটিয়ে শেষ হবে।

এদিকে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুর নেতৃত্বে বেলজিয়াম পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ শেষে ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের কাছে স্মারকলিপি দেবেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে যুক্তরাজ্যে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া সাধারণ সম্পাদক গণি সরকার যুগ্ম সম্পাদক মুস্তাক আহমেদের নেতৃত্বে বার্লিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। বিক্ষোভ সমাবেশ শেষে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তারা। আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির সাধারণ সম্পাদক কবির আহমদের নেতৃত্ব ডাবলিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তারা।

এছাড়াও আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের যুক্তরাজ্য, অস্ট্রিয়া, পর্তুগাল, ফ্রান্স, হলান্ড, ডেনমার্ক, স্পেন, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও রাশিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে এবং প্রত্যেক দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

এশিয়ার মালয়েশিয়া, কোরিয়া, জাপান, সৌদিআরব, কাতার, কুয়েত, জর্ডান, লেবানন, বাহরাইন, আরব আমিরাত, ওমান ও মালদ্বীপে সে দেশের পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারক লিপি দেওয়া হবে।

  • সর্বশেষ