শিরোনাম
◈ জ্বালানি তেলের দাম আবারও ছাড়াল ১০০ ডলার ◈ স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল যুক্তরাষ্ট্রসহ পাঁচ শক্তিশালী দেশ ◈ প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বঙ্গভবনে তারেক রহমান  ◈ সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত এলপি গ্যাস আমদানিতে ◈ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী ◈ জ্বালানি মন্ত্রী বলেছেন, পাম্পে যে তেল আগে দুদিন চলতো এখন দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে, এই তেল যায় কোথায়? ◈ সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে মেয়েকে নিয়ে স্টেডিয়ামে তারেক রহমান ◈ মাশরাফি বিন মর্তুজার বিসিবিতে আসার সম্ভাবনা রয়েছে: বিসিবি সহসভাপতি ফারুক আহমেদ (ভিডিও) ◈ বাসডুবির ঘটনায় বেঁচে যাওয়া যাত্রীর মুখে লোমহর্ষক বর্ণনা! ◈ নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, এর উপসর্গ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:০০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়া না দেওয়ায় বিএনপি অফিসের চুক্তি বাতিল, ঝুলছে তালা

শিশির আলম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই বছর যাবৎ ভাড়া না দেওয়া ও ব্যক্তিগত অফিসের কথাবলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় কার্যালয় করায় শর্ত অনুযায়ী চুক্তি বাতিল করে রোববার স্থায়ী তালা ঝুলিয়ে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জানা গেছে, উল্লাপাড়া উপজেলা পরিষদের সম্মুখে সমবায় অফিসের একটি ছাদ পাকা বিল্ডিং ঘর ভাড়া নিয়ে প্রায় ২৫ বছর যাবৎ উপজেলা বিএনপি’র দলীয় অফিস হিসেবে ব্যবহার করে আসছিল স্থানীয় নেতা কর্মীরা কিন্তু হঠাৎ করেই তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি জানাজানি হলে এ প্রসঙ্গে জানতে চেয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা বিএনপি’র সদস্য সচিব আজাদ হোসেন বলেন, প্রায় ২৫ বছর যাবৎ শর্ত অনুযায়ী ভাড়া পরিশোধ করে আমরা দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে আসছিলাম অফিসটি কিন্তু আমাদের কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করেই অন্যত্র ভাড়া দেওয়া হয়েছে। মূলত আমরা স্থানীয় নেতা-কর্মীরা যেন সুসংগঠিত হয়ে দলীয় কার্যকলাপ পরিচালনা করতে না পারি এজন্য রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে প্রশাসনকে অবৈধভাবে ব্যবহার করে এই কাজটি করা হয়েছে।

অপরদিকে উল্লাপাড়া উপজেলা সমবায় অফিসের উপ-পরিদর্শক জহুরুল ইসলাম এ বিষয়ে বলেন, বিগত দুই বছর যাবৎ কোন প্রকার ভাড়া না দিয়ে সাবেক সংসদ সদস্য এম আকবর আলী তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের কথা বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় কার্যালয় বানিয়েছিলেন। তাই চুক্তি অনুযায়ী তিনি শর্ত ভঙ্গ করেছেন এ কারণে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চুক্তিনামা বাতিল করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়