শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু ◈ গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: তিন কর্মকর্তা শোকজ, পরদিনই বিভাগীয় অফিসে বদলি ◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:২৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন চায় মহিলা পরিষদ (ভিডিও)

ফারমিনা তাসলিম: জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন অনুষ্ঠান করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।

শনিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে এ কর্মসূচি পালন করে এ সংগঠনটি।

সেখানে বক্তারা বলেন, সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা তাদের ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করতে পারে না। কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থাকে তাদের ক্ষমতা।

নেত্রীরা বলেন, নারীর ক্ষমতায়নের জন্য এর বিকল্প নেই।

এসময় নারীর ক্ষমতায়নে বেশকিছু প্রস্তাবনা তুলে ধরা হয় মহিলা পরিষদের পক্ষ থেকে।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় পরিষদের সভা থেকে এ দাবি উপস্থাপন করা হয়।

পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের অগ্রাধিকার এবং নির্বাচনী এলাকা পুন:নির্ধারণের প্রস্তাবও দেয় মহিলা পরিষদ। একই সঙ্গে নারীদের আসন সংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধিরও দাবি জানায় সংগঠনটি।

সূত্র : যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়