শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেই স্টোকসই আইপিএলে পেলেন সাড়ে ১২ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক: ব্রিস্টলে নাইটক্লাবে অনাকাক্সিক্ষত ঘটনার পর থেকেই সময়টা খারাপ যাচ্ছিল ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটে ইংল্যান্ডের স্কোয়াড থেকে বাদ পড়েন। ঐ ঘটনায় তার বিরুদ্ধে ‘শান্তিভঙ্গের’ অভিযোগও এনেছে পুলিশ। যার ফলে নিজেকে নির্দোষ প্রমাণ করতে কোর্টে হাজিরা দিতে হবে তাকে। এরই মাঝে পেয়ে গেলেন খুশির খবর।

শনিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের প্রথম দিনেই রাজস্থান ধরে নিলো ইংলিশ ‘ব্যাড বয়’ স্টোকসকে। এবারের আইপিএলের নিলামের প্রথম দিনে ১২ কোটি ৫০ লাখ ভারতীয় রুপিতে ২৬ বছর বয়সী এ অল রাউন্ডারকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস।

এর মধ্যে দিয়ে নিলামের প্রথম পর্বের সবচেয়ে দামী বিদেশি খেলোয়াড়ে পরিণত হলেন স্টোকস। গত মৌসুমে রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলেছিলেন স্টোকস। দুই বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এ আসরে ফিরে আসা রাজস্থান রয়্যালস নিলামের আগে একমাত্র স্মিথকেই ধরে রেখেছিল। এর ফলে এ মৌসুমেও একই দলের হয়ে খেলবেন স্টোকস ও স্মিথ। এবারের মৌসুমে স্টোকস স্মিথের চেয়ে আনুমানিক ৫১ লক্ষ রুপি বেশি আয় করবেন।

তবে স্টোকসকে পেতে নিলামে নিজেদের মধ্যে দারুণ লড়াই করেছিল কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পাঞ্জাব ও দিল্লি ডেয়ারডেভিলস। কিন্তু সবার শেষে এসে সর্বোচ্চ দামে দুর্দান্ত এ অল রাউন্ডারকে দলে নিয়েছে রাজস্থান রয়ালস।

গত মৌসুমের নিলামে আইপিএল-এর ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড়ে পরিণত হয়েছিলেন এ ইংলিশ তারকা। টুর্নামেন্টের দশম আসরের নিলামে রাইজিং পুনে সুপারজায়ান্টস তাকে প্রায় সাড়ে ১৪ কোটি রুপিতে কিনে নিয়েছিল।

  • সর্বশেষ