শিরোনাম
◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৩৫ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষককে হত্যা

এস এম সাব্বির, গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাহাবুর মোল্যা (২৯) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মুকুসুদপুর থানার এসআই সালাহউদ্দিন জানান, শুক্রবার রাত ৮টার দিকে বাটিকামারী ইউনিয়নের বাহারা গ্রামের কৃষক মাহাবুর মোল্যা এই হত্যাকান্ডের শিকার হন।

এছাড়া মাহাবুরের ভাই হাবিব মোল্যাকে (৩২) কুপিয়ে আহত করা হয়েছে।

হত্যাকান্ডের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মিরাজুল ইসলাম সাগর বলেন, এলাকায় অধিপত্য নিয়ে ওই গ্রামের আফসার মোল্যা ও আবুল খায়ের মোল্যার মধ্যে বিরোধ ছিল। সন্ধ্যায় আফসারের সমর্থক মাহাবুর ও তার ভাই হাবিব বাজার থেকে গ্রামে বাড়ি ফিরছিলেন। পথে বিরোধী লোকজন তাদের ধরে খায়ের মুরগির খামারে নিয়ে কুপিয়ে আহত করে। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুরকে মৃত ঘোষনা করেন।

চিকিৎসক মাসুদ করিম বলেন, মাহাবুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার বুকে কোপের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। মাহাবুরের ভাই হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ