শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তাফিজের রেকর্ডে শিকার উপুল থারাঙ্গা

নিজস্ব প্রতিবেদক: একটা ছিল হাফ চান্স। মুশফিকুর রহীম উইকেটের পেছনে ক্যাচটা নিতে পারলেন না। তখন উপুল থারাঙ্গা ৩৩ রানে। এরপর তার ৩৯ রানের সময় সাকিব আল হাসানের মনে রাগ আসতেই পারে। থারাঙ্গার ক্যাচটা যে ছেড়ে তাকে নতুন জীবন দিলেন সাব্বির রহমান! সপ্তম বোলার হিসেবে আসা সাকিব এই সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানের উইকেটটা নিতে পারলে লঙ্কানদের বেশ একটা চাপে ফেলা যেত।

যে শুরুর চাপটা থারাঙ্গা ও নিরোশান ডিকভেলার ৭১ রানের জুটিতে সামলে নিয়েছিল লঙ্কানরা। ফাইনালের এই চাপের লড়াইয়ে ডিকভেলাকে ফেরানো গেলেও ভাগ্য বারবার থারাঙ্গার সাথেই থাকছে। এই ওপেনার ফিফটি করে ফেলেছেন। রিভিউতে ৩৬তম ওভারে বেঁচেও গেছেন।

তবেই সেই তাকে ওই ওভারেই ব্যক্তিগত ৫৬ রানে বোল্ড করে দিয়ে টাইগার শিবিরে বেশ খানিকটা স্বস্তির সুবাতাস বইয়ে দিলেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের ইতিহাসের দ্রুততম বোলার হিসেবে ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলকটা দলের দারুণ প্রয়োজনের সময় স্পর্শ করলেন ফিজ। এই প্রতিবেদন লেখার সময় ৩৫.৩ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান শ্রীলঙ্কার। অধিনায়ক দিনেশ চান্দিমাল ২০ পেরিয়েছেন। থিসারা পেরেরা যোগ দিয়েছেন তার সাথে।

২০১৫ সালে বিস্ময় বোলার হিসেবে আবির্ভাব মোস্তাফিজের। সেই তাঁর ওয়ানডেতে ৫০ উইকেট নিতে লাগলো ২৭টি ম্যাচ। ১৯ ম্যাচে ৫০ উইকেট নিয়ে এই দ্রুততম পঞ্চাশের তালিকায় সবার আগে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। ফিজ অবশ্য বিশ্ব ক্রিকেটে এই রেকর্ডের তালিকায় পেছনে ফেলেছেন সাকলাইন মুশতাক, শোয়েব আখতার, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, জেমস অ্যান্ডারসন, কাগিসো রাবাদা, ইরফান পাঠান, সুনিল নারিনদের মতো বোলারদের। আর বাংলাদেশের পক্ষে রেকর্ডটা তিনি নিজের করে নিলেন স্পিনার আব্দুর রাজ্জাকের হাতে থেকে। তিনি অবশ্য অনেক দূরে। ৩২ ম্যাচ খেলতে হয়েছিল রাজ্জাককে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে। এখন তিনি বাংলাদেশের রেকর্ডে ফিজের পেছনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়