শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:৩৫ দুপুর
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ১০:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফ্রিকার মালিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ২৪

মরিয়ম চম্পা: পশ্চিম আফ্রিকার মালিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে চার শিশুসহ ২৪ জন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার মালির মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত শহর বনি থেকে নয় কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
মালির নিরাপত্তা কর্মীরা জানায়, একটি যাত্রীবাহী গাড়ি ল্যান্ডমাইনের উপর এসে পড়লে তা বিস্ফোরিত হয়ে গাড়িতে অবস্থানরত সবারই মৃত্যু হয়।
স্থানীয় কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদের দাবি, নিহতরা সবাই সাধারণ নাগরিক ছিলেন। এরমধ্যে চার শিশু ও তাদের মায়েরাও ছিলেন। মালির নিরাপত্তাবাহিনী বিবৃতিতে জানায়, কয়েক বছর আগে মালির এ অঞ্চলের সক্রিয় জঙ্গি সংগঠনগুলো সাধারণ মানুষের মনে ভীতি ছড়িয়ে দিতে এসব ল্যান্ডমাইন স্থাপন করলেও ইতোমধ্যে এমন ঘটনা ঘটেনি।
২০১২ সালে জঙ্গি সংগঠন আল-কায়দা ও এর সঙ্গে সম্পৃক্ত কিছু সন্ত্রাসবাদীরা মালির উত্তরাঞ্চল দখল করে। সন্ত্রাসবাদীদের উত্থানকে কেন্দ্র করে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ২০১৩ সালে দেশটিতে শান্তিরক্ষা মিশন পরিচালনা শুরু করে জাতিসংঘ। আফ্রিকান নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়