শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:১৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৪:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোদির বক্তৃতায় চীনের প্রশংসা

হাসান : ভারতের প্রধানমন্ত্রী দাভোসে এক বক্তৃতায় বলেছেন, সংরক্ষণবাদী মনোভাব সন্ত্রাসবাদের মতোই ভয়ঙ্কর। বুধবার (২৫ জানুয়ারি) তার এই বক্তৃতার প্রশংসা করে চীন বলেছে, বিশ্বায়ন প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে তারা ভারতের সাথে সহযোগিতা বাড়াতে আগ্রহী।

দুই দশকের মধ্যে প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামে (ডাব্লিউইএফ) বক্তৃতা করেন মোদি। দাভোসে অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, বিশ্ব এখন সন্ত্রাসবাদ ও জলবায়ু পরিবর্তনসহ বড় ধরনের সমস্যার মোকাবেলা করছে।

তিনি বলেন, “অনেক দেশ নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে আছে এবং এতে বিশ্বায়ন চুপসে যাচ্ছে। এই মানসিকতাকে সন্ত্রাসবাদ বা জলবায়ু পরিবর্তনের চেয়ে কোন অংশ কম মারাত্মক বলা যাবে না।”

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং সংবাদ ব্রিফিংয়ে বলেন, “প্রধানমন্ত্রী মোদির সংরক্ষণবাদ নিয়ে কিছু মন্তব্য আমাদের মনোযোগ কেড়েছে। তার বক্তব্যে বোঝা গেছে বিশ্বায়ন এখন সময়ের দাবি এবং এটা উন্নয়নশীল দেশসহ সব দেশের স্বার্থকেই রক্ষা করে। তিনি সংরক্ষণবাদের বিরুদ্ধে যুদ্ধ এবং বিশ্বায়নকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।”

তিনি আরও বলেন, সব দেশের কল্যাণের জন্য বিশ্বায়নকে আরও জোরালো করতে ভারত এবং অন্যান্য দেশের সাথে কাজ করতে আগ্রহী চীন।

চীনের প্রতিক্রিয়ার পাশাপাশি মোদির বক্তব্য স্থানীয় মিডিয়ার মনোযোগ কেড়েছে। বিশেষ করে সংরক্ষণবাদী মনোভাবকে সন্ত্রাসবাদের সাথে তুলনার বিষয়টি মিডিয়ায় আলোচিত হচ্ছে। গ্লোবাল টাইমসের মতো আরো কিছু সংবাদপত্র মোদির বক্তব্যকে গুরুত্ব দিয়ে প্রথম পাতায় সংবাদ ছেপেছে।

বিশ্বায়নের অন্যতম বড় সুবিধাভোগী চীন গত তিন দশকের বিশ্বের কারখানা হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের জিডিপি প্রবৃদ্ধি বহু বছর ধরে দুই অঙ্কের কোঠায় রয়েছে আর বিশ্বের প্রায় সবখানেই তাদের বড় মাপের রফতানি চালু রয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের “আমেরিকা প্রথম” নীতিরও ঘোর বিরোধী চীন। গত বছর দাভোসে চীনা প্রধানমন্ত্রী শি জিনপিং যে বক্তব্য দিয়েছিলেন, তার মূল কথা ছিল এটা।

হুয়া বলেন, “চীন ও ভারতের অনেক অভিন্ন স্বার্থ রয়েছে। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি এবং সব দেশের কল্যাণে অর্থনৈতিক বিশ্বায়নকে গতিশীল করতে চায় চীন আর সে কারণেই সে ভারতসহ সব দেশের সাথে সহযোগিতা ও অংশীদারিত্ব বাড়াতে চায়।”- সাউথ এশিয়ান মনিটর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়