শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১০:১৩ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১০:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোয়ার্টারের লড়াইয়ে নামার আগে বাংলাদেশকে নিয়ে সতর্ক দ্রাবিড়

এ. জামান: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নেয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। সাইফ-আফিফদের মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের সতর্ক করলেন রাহুল দ্রাবিড়। ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের কেচের দায়িত্বে আছেন রাহুল দ্রাবিড়।

শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে তিনটায় কুইন্সটাউনের মাঠে শুরু হবে ম্যাচটি। বাংলাদেশÑভারতের মধ্যে জয়ী দল সেমিফাইনালের টিকিট পেয়ে যাবে। আর সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিতে জায়গা করে নিয়েছে পাকিস্তান।

গ্রুপ পর্ব থেকেই পুরো টুর্নামেন্টে দারুণ খেলছে পৃথ্বি ও অনুকুলরা। তাদের মূল লক্ষ্য শিরোপা। বাংলাদেশের জুনিয়ররাও আছে দারুণ ফর্মে। ইংল্যান্ড ছাড়া বাকি দলগুলোর বিরুদ্ধে দাপুটে জয় নিয়েই মাঠ ছেড়েছে আফিফরা।

এই টুর্নামেন্টে শিরোপা ছাড়া অন্য কিছু নিয়ে চিন্তা করছেন না রাহুল দ্রাবিড় এবং তার শিষ্যরা। এদিকে যুব বিশ্বকাপের আগে অনুষ্ঠিত এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিল ভারত। সেটা মনে করেই মাঠে নামার আগে ভারতের কোচ দ্রাবিড় জানালেন,

‘এশিয়া কাপে বাংলাদেশের কাছে হেরেছিলাম আমরা। এ কারণে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোন সুযোগই নেই। কিন্তু সেটা নিয়ে এখন আর ভাবছিনা।’

দ্রাবিড় আরো বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে নামার আগে সপ্তাহখানেক বিশ্রাম পেয়েছি আমরা। খেলোয়াড়দের মনঃসংযোগ ঠিক রাখা এই সময় একটা চ্যলেঞ্জ। দীর্ঘ বিরতির পর খেলোয়াড়রা সবাই খুব নিরুদ্বেগ আছে। ভালো খেলাই মূল লক্ষ্য আমাদের। ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়