শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৩ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেকর্ড গড়েই বাংলাদেশকে হারালো লঙ্কানরা

এ. জামান: লাগাতার বড় বড় জয়ে যেন উড়ছিল টাইগাররা। সাবেক গুরু হাথুরুর প্রথম সাক্ষাতে উড়িয়ে দিয়ে আজ চাঙ্গা মনোভাবেই মাঠে নেমেছিল মাশরাফিরা। কিন্তু বিধি বাম! আজ শোচনীয়ভাবে হেরে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে ১০ উইকেট ও বল বাকি রেখে জয়ের রেকর্ড গড়েছে। এই জয়ের মাধ্যমে সিরিজের ফাইনালে উঠে গেল শ্রীলঙ্কা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন বাংলাদেশের দেয়া ৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১১.৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে জয় তুলে নেয় শ্রীলঙ্কা। দলের পক্ষে দানুশকা গুনাথিলাকা ৩৫ রান করে ও উপুল থারাঙ্গা ৩৯ রান করে অপরাজিত থাকেন।

উইকেটের দিক থেকে ওয়ানডেতে শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়। এর আগেও তাদের দশ উইকেটের জয় আছে। তারা মোট পাঁচবার দশ উইকেটে জয় পেয়েছে। কিন্তু আজ তারা ২২৯ বল হাতে রেখে জয় তুলে নেয়। দশ উইকেটের জয়ে এর আগে তারা ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২১৭ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল।

আজ প্রথমে টস জিতে ব্যাট করতে নেমে ২৪ ওভারে ৮২ রান সংগ্রহ করে অলআউট হয়ে গিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের মাটিতে টাইগারদের এটি সর্বনিম্ন ইনিংস। আর সবমিলিয়ে দ্বিতীয়।

বাংলাদেশের পক্ষে আজ দুই অঙ্কের ঘরে রান করেন দুই ব্যাটসম্যান। মুশফিকুর রহিম করেন ২৬ রান। ১০ রান করেন সাব্বির রহমান। শ্রীলঙ্কার পক্ষে সুরঙ্গা লাকমল ৩টি, দুশমান্থ চামিরা ২টি, থিসারা পেরেরা ২টি ও লক্ষণ সান্দাকান ২টি করে উইকেট নেন।

সিরিজে বাংলাদেশ ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। আজ শ্রীলঙ্কা জিতলে তারা ফাইনালে টাইগারদের মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি

  • সর্বশেষ