শিরোনাম
◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে আজ সিঙ্গাপু‌রের বিরু‌দ্ধে লড়বে বাংলাদেশ  ◈ দেশের বাজারে বাড়ানো হয়েছে রুপার দামও, ভরি এখন ৫ হাজার ৭১৫ টাকা ◈ ‌পিএসএল এ  বল টেম্পারিং কাণ্ডে কঠোর শাস্তির মুখে ফখর জামান! ◈ মধ্যপ্রাচ্যে হাজার হাজার এয়ারবর্ন সেনা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন ◈ দলকে শক্তিশালী করতে মনোযোগ বিএনপির, চলতি বছরই হবে কাউন্সিল ◈ দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, আজকের বাজার মূল্য যা জানাগেল ◈ মিত্রহীন হয়ে পড়েছেন ট্রাম্প, ডাকে সারা দিচ্ছে না যুক্তরাজ্যসহ কোনো দেশ ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের জন্য দল ঘোষণা করলো নিউজিল্যান্ড ◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:০৯ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন অভিনেতা স্টিফেনকে অক্সফোর্ড পরিদর্শনে মালালার আহ্বান

মরিয়ম চম্পা : মার্কিন অভিনেতা ও কমেডিয়ান স্টিফেন ফ্রাইকে টুইট বার্তায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আহ্বান জানালেন পাকিস্তানের নাগরিক ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
মালালা স্টিফেনকে উদ্দেশ্য করে টুইট করেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে আসলে আশা করি, আপনার ভাল লাগবে। ভাবতে পারবেন না যে আপনি কি মিস করেছেন।’
সাম্প্রতিক এক টুইট বার্তায় মালালা ইংরেজি লেখক ও সমাজকর্মী স্টিফেন ফ্রাই সম্পর্কে বলেছিলেন, ‘ফ্রাই সুবিধা বঞ্চিত মেয়েদের শিক্ষার বিষয়ে আলোচনার সময় আমাকে নারী শিক্ষার অগ্রদূত হিসেবেই উল্লেখ করেন। এ সময় অ্যাপল কোম্পানির সাথে তার অংশীদারিত্বের বিষয়ে আলাপ করেন। যদিও মালালা অক্সফোর্ডের শিক্ষার্থী কিনা সেটা জানতেন না স্টিফেন।’
গত সোমবার স্টিফেন তার টুইটারে লিখেন, গত বছরের শেষের দিকে মালালার সাথে আকস্মিক এই টুইট আলোচনায় আমি খুবই আনন্দিত। তবে মালালার বিশ্বাবিদ্যালয় নির্বাচনের বিষয় নিয়ে আমি খুবই লজ্জিত। যদিও প্রত্যেক হিরক খন্ডে কিছু খাদ থাকবেই। অক্সফোর্ড শুধু তাদের মানের বিষয়ের বাইরে তেমন কিছু ভাবেনা।
পাল্টা টুইটে মালালা বলেন, আপনার মন্তব্যের জন্য আমি খুবই খুশি। সবাই সব সময় যে সঠিক হবে তা ঠিক নয়। আমার বিশ্বাস আপনি আমার বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসলে বুঝতে পারবেন আপনার ভাবনার সাথে বাস্তবাতার কতোটা ফারাক। এন্টারটেইনমেন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়