শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবকে উদ্দেশ্যে করে যা বললেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: শাকিব খান-অপু বিশ্বাস ইস্যুতে বেশ অনেক দিন ধরেই সরগরম চলচ্চিত্র পাড়া। কিছুদিন আগে শাকিবের পাঠানো ডিভোর্স লেটারের পরিপ্রেক্ষিতে বিষয়টি সুরাহার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন তলব করেন এই দম্পতিকে। অপু উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না শাকিব খান কেননা শুটিংয়ের কাজে দেশের বাইরে ব্যস্ত ছিলেন তিনি।

প্রায় একমাস পর গত রবিবার সন্ধ্যার ফ্লাইটে কলকাতা থেকে ঢাকায় ফিরেছেন শাকিব খান। আসাতে না আসতেই ফের অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি। তবে বাংলাদেশে এসে তিনি একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাতকারে বলেন, ‘দেশের টান তো আছেই, তাছাড়া কয়েক দিন ধরে বাচ্চাটার জন্য মনটা খুব কাঁদছিল। তাই তাড়াহুড়ো করে অল্প সময় নিয়ে জয়কে দেখতে এসেছি। কিন্তু মনে বড় কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি। অপু বাচ্চাটাকে দেখতে দিল না আমাকে।’

তিনি আরো বলেন, ‘আমার লোকজন অনবরত অপুর মোবাইলে কল দিয়েছে, সে কোনোভাবেই কল রিসিভ করেনি। মেসেজ দিয়েছে, তাতেও সাড়া দেয়নি। বাচ্চাটার জন্য অনেক শপিং করে এনেছিলাম। সব ফেলে যাচ্ছি।’

তার দেয়া সাক্ষাতকারের উপর ভিত্তি করে নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘শাকিব নিঃসন্দেহে এক জন ভালো বাবা। তবে শাকিব এখন তার ক্যারিয়ারের জন্য যা করছে তা ঠিক নয়। ক্যারিয়ারের জন্য বাচ্চার ইমোশন পাবলিকলি উপস্থাপন কথা উচিত নয়।

অপু আরো বলেন, ‘শাকিব কবে দেশে এসেছে তা আমি জানিনা এবং আমাকে কেউ কলও করেনি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়