শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৬:০২ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৬:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়র আইভীকে হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের

মনজুর আহমেদ অনিক,নারায়ণগঞ্জ: গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জে ফুটপাত থেকে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সাংসদ শামীম ওসমান ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সমর্থকদের মধ্যকার সংঘর্ষে মেয়র আইভীকে হত্যা চেষ্টার অভিযোগে অস্ত্রধারী নিয়াজুল ও শাহ নিজামসহ নয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১ হাজার জনের বিরুদ্ধে সদর থানায় অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা  জি এম এ সাত্তার বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার দায়িত্বরত ওসি আবদুর রাজ্জাক জানান, আইভীকে পরিকল্পিতভাবে হত্যার জন্যই লাঠিসোটা, অস্ত্র নিয়ে হামলা করা হয়েছে, এমন অভিযোগে একটি আবেদন করা হয়েছে। এখনো মামলা রেকর্ড হয় নাই। ঊর্ধ্বতন কর্মকর্তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবে।

প্রসঙ্গত, চলতি মাসের ১৬ জানুয়ারী শহরের প্রধান সড়কে ফুটপাতে হকার বসানো নিয়ে চাষাঢ়ায় সংঘর্ষে সিটি মেয়র আইভী সহ অন্তত অর্ধশত আহত হয়। সেদিন মানবঢাল তৈরি করে আইভীকে রক্ষা করতে দেখা যায় তার নেতাকর্মীদের। ঘটনার দুইদিন পর আইভী ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়