শিরোনাম
◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর ◈ ৬ মাস নির্বাসনের মুখে ক্রিশ্চিয়া‌নো রোনাল্ডো, ক্ষমা চাইলে কমতে পারে শাস্তি ◈ ‌লিও‌নেল মেসির তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন ◈ এক জোনের অটোরিকশা চলবে না অন্য জোনে : আসছে নতুন নীতিমালা, কতটা কার্যকর হবে? ◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:০৬ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সানজামুল ফিরছেন, বাদ সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক: আজ শেরে বাংলায় জিম্বাবুয়ের সঙ্গে ফিরতি সাক্ষাতে দলে ফিরছেন বাঁ হাতি স্পিনার সানজামুল ইসলাম। আর তার কারণে জায়গা ছেড়ে দিতে হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে চার নম্বর পেসার হিসেবে খেলা মোহাম্মদ সাইফউদ্দীনকে। শেরে বাংলার বাতাসে ভাসা গুঞ্জন নয়। টিম ম্যানেজমেন্ট সূত্রই নিশ্চিত করেছে এ খবর।

আজ জিম্বাবুয়ের সাথে ফিরতি সাক্ষাতে বাংলাদেশ দলে ওই একটিই পরিবর্তন ঘটছে। ক্রেমার বাহিনীর সাথে প্রথম ম্যাচের মত দ্বিতীয় ও শেষ মোকাবিলায়ও একাদশে থাকছেন বাঁহাতি স্পিনার সানজামুল।
জিম্বাবুয়ে বাঁহাতি স্পিনে দুর্বল। বিশেষ করে বাংলাদেশের মাটিতে এসে টাইগার লেফট আর্ম অর্থোডক্স স্পিনারদের বিপক্ষে সবসময়ই খাবি খেয়েছে জিম্বাবুয়ানরা। এই ইতিহাস ও পরিসংখ্যানকে মানদন্ড ধরেই ১৫ জানুয়ারি ঘন কুয়াশা আর হিমশীতল আবহাওয়ার মধ্যে বাড়তি পেসারের বদলে সাকিবের সাথে আরেক বাঁহাতি স্পিনার সানজামুলকে খেলানো হয়েছিল।

ওই ম্যাচের আগের দিন এবং খেলার দিন আকাশে স সূর্য্যরে দেখা মিলেছে কম। ঘন কুয়াশায় ঢাকা ছিল চারিদিক। একে তো ঠান্ডা। তার সাথে ঘন কুয়াশা। ক্রিকেটীয় পরিভাষায় ‘সিমিং কন্ডিশন।’ সেখানে বাড়তি সিম বোলার খেলানোই ছিল স্বাভাবিক। কিন্তু তা না খেলিয়ে দু’জন জেনুইন স্পিনার খেলানো রীতিমত অবাক করেছিল অনেককেই।

বিস্ময়ের সেখানেই শেষ ছিল না। সাকিবের সাথে বাঁহাতি স্পিনার হিসেবে দলে জায়গা পাওয়া সানজামুল উদ্বোধনী বোলার জুটিতেও দায়িত্ব পালন করেন। দুই প্রান্তে স্পিন দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। আর দুজনই বাঁহাতি।

কালও দুই বাঁহাতি সাকিব ও সানজামুল বোলিং শুরু করবেন কিনা, তা নিশ্চিত নয়। তবে আগের ম্যাচের মত যদি জিম্বাবুয়ান ব্যাটিং অর্ডার ডান হাতি ব্যাটসম্যানে ভরা থাকে, তাহলে আবারো দু’প্রান্তে দুই বাঁহাতি স্পিনার দিয়ে বোলিং সূচনা করতে পারে বাংলাদেশ।

  • সর্বশেষ