শিরোনাম
◈ প্রচুর টাকা ঢেলেও প‌য়েন্ট টে‌বি‌লের তলানীতে লিভারপুল  ◈ ইরানের পাল্টা হামলায় প্রতিরক্ষা সংকটে ইসরায়েল ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৪ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে সাক্ষাতে অস্বীকৃতি আব্বাসের

ডেস্ক রিপোর্ট: মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের ইসরাইল সফরে সাক্ষাত করতে অস্বীকৃতি জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

রোববার ইসরাইল সফরে যান মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। তার এই সফরে ইসরাইলি নেতারা তাকে ব্যাপক সংবর্ধনা দেন।

এদিকে বাইতুল মোকাদ্দাস ইস্যুতে হোয়াইট হাউজের অবস্থানের কারণে ফিলিস্তিনে এ সফরের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

মার্কিন ভাইস প্রেসিডেন্টের এ সফরের কথা ছিল গত বছরের ডিসেম্বরে যা তখন স্থগিত করা হয়েছিল।

মাইক পেন্স এ সফরে সিরিয়া ও জর্ডানসহ সিরিয়া সীমান্ত লাগোয়া এলাকাগুলোয় মার্কিন সামরিক সুবিধাদি স্থগিত প্রসঙ্গে আলোচনা করবেন।

সফরে তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ইসরাইলি সংসদে বক্তব্য দেবেন। তবে সংসদের আরব সদস্যরা এই বক্তব্য বয়কট করবেন।

পেন্স মঙ্গলবার ইহুদিদের অন্যতম পবিত্র স্থান ‘পশ্চিম দেয়াল’ পরিদর্শনে যাবেন। ২০১৭ সালের মে মাসে একই স্থানে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, গত বছরের ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট অধিকৃত বাইতুল মোকাদ্দাসকে ইসরাইলের রাজধানী ঘোষণা করেন। সূত্র: পরিবর্তন

  • সর্বশেষ
  • জনপ্রিয়