শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০১৮, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্যাভোস সম্মেলনে ট্রাম্পের যোগদান অনিশ্চিত

সান্দ্রা নন্দিনী : যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সংকটময় পরিস্থিতির কারণে অনিশ্চিত হয়ে পড়লো ড্যাভোস সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যোগদান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা ডব্লিউইএফ জানিয়েছে, তারা এখনও এই সপ্তাহে সুইজারল্যান্ডের আল্পসে অনুষ্ঠিতব্য ড্যাভোস সম্মেলনের বার্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের যোগদানের বিষয়ে আশাবাদী। সংগঠনটির সভাপতি ক্লস স্কাব রোববার সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে এ আশাবাদ ব্যক্ত করেন।
হোয়াইট হাউজের বাজেট পরিচালক মিক মালভানে শনিবার জানিয়েছিলেন, মার্কিন সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় প্রেসিডেন্ট ট্রাম্পের ড্যাভোস সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি এখন একেবারেই অনিশ্চিত।
প্রসঙ্গত, চারদিনব্যাপী অনুষ্ঠিতব্য সম্মেলনের শেষদিন শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের সারাবিশ্বের রাজনীতিক, ব্যবসায়ী ও ব্যাংক কর্মকর্তাদের এই মিলনমেলায় বক্তব্য রাখার কথা ছিল।
তবে কি ড্যাভোস সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকতে পারছেন না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্কাব বলেন, ‘এখনই এই প্রশ্নের উত্তরে “না” বলা যাবে না। আমরা সম্মেলনের শেষদিন পর্যন্ত আশা নিয়ে অপেক্ষা করে যাব।’ রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়