শিরোনাম
◈ বৃহস্পতিবার মিরপুর-আগারগাঁওসহ বিস্তীর্ণ এলাকায় ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে ◈ মে‌সি ম‌্যা‌জিক, গোল কর‌লেন করা‌লেন, জয়ের মঞ্চে মহাতারকার মহাবিদায়  ◈ টাকার বিনিময়ে কলরেকর্ড, লোকেশন ও এনআইডি তথ্য বিক্রি: ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার ◈ চট্টগ্রাম বন্দরে এবার ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণায় আস্ত BMW ও ৫ খণ্ডিত ইসুজু ট্রাকের সন্ধান! ◈ উয়েফা নেশন্স লিগে  স্পেন ও ইংল্যান্ডের জয় ◈ দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি, শুরু কবে জেনে নিন বিস্তারিত ◈ সম্প্রচারস্বত্ব থে‌কে ভারত এক ম্যাচে পায় ৬৮ কোটি টাকা, পাকিস্তানের এক কোটিরও কম  ◈ অপহরণের পর বিক্রি করতে ব্যর্থ, যেভাবে শিশু বায়জিদকে উদ্ধার করা হলো ◈ অজুহাত দেখিয়ে বাংলাদেশ দল ছে‌ড়ে চ‌লে যাওয়া শন টেইট এখন পাকিস্তানের কোচ  ◈ জল্পনার অবসান, দিল্লির কোচ সৌরভ গাঙ্গু‌লি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:২২ সকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০১৮, ০৬:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুরুষদের এক স্ত্রী’তেই সন্তুষ্ট থাকা উচিত: সৌদি আলেম

ওমর শাহ: পুরুষদের এক স্ত্রী’তেই সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন সৌদি আরবের বিখ্যাত ধর্মপ্রচারক ও আলেম আয়েদ আল কারনি। তিনি সৌদি পুরুষদের উদ্দেশ করে বলেন, ‘এক বিয়েতেই সন্তুষ্ট থাকো। একজনের পর অন্য কোনও নারীকে আর বিয়ে করো না।’

সৌদি টেলিভিশন ‘মোবাশারা’র একটি টকশোতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। আয়েদ আল করনি বলেন, ‘আমি পুরুষদের এক স্ত্রীর সঙ্গে সন্তুষ্ট থাকার পরামর্শ দিচ্ছি। তবে কেউ যদি একাধিক বিয়ে করতে চায় আল্লাহ তাকে সাহায্য করবেন। কিন্তু এটি তাদের উভয়ের মাঝে বোঝাপড়া ও সমতা রক্ষায় কষ্টকর হবে।’ তবে বহুবিবাহ নিয়ে এটি তার ব্যক্তিগত মন্তব্য বলে তিনি জানান। আয়েদ আল কারনি আরও বলেন, তাঁর লক্ষ্য কুরআন-হাদীসের আলোকে মানুষের জীবনকে উন্নত করা।

উল্লেখ্য, সৌদি আরবসহ আরববিশ্বে বহুবিবাহের প্রচলন রয়েছে। বেশ আগ্রহের সঙ্গেই মধ্যপ্রাচ্যের পুরুষরা একাধিক বিয়ে করে থাকেন। বিষয়টি সামাজিকভাবেও দোষণীয় নয়। শতাব্দির পর শতাব্দি এ প্রথা চালু রয়েছে। তবে ইসলাম এসে স্ত্রীদের মাঝে সমান অধিকারের ভিত্তিতে একাধিক বিয়ের অনুমোদন দেয় এবং নির্দিষ্ট সংখ্যাও বেঁধে দেয়। সূত্র: আল আরাবিয়া

  • সর্বশেষ