শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৬ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার গঠনে জার্মান বিরোধীদল এসপিডি’র ভোটাভুটির দিকে তাকিয়ে মের্কেল

সান্দ্রা নন্দিনী: জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেলের দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন বা সিডিইউ’র সাথে সরকার গঠনে জোট বাঁধবে কিনা, তা নির্ধারণে অভ্যন্তরীণ ভোটাভুটির আয়োজন করেছে দ্বিধা-বিভক্ত সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি বা এসপিডি। জোট-বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে রোববার একটি নির্বাচন ডেকেছে দলটি। মূলত, এর ওপরই নির্ভর করছে দেশটির চ্যান্সেলর মের্কেলের রাজনৈতিকভাগ্য।
বিশেষ এই নির্বাচনে বন শহরে এসপিডি দলের ৬শ’ প্রতিনিধি ও ৪৫ জন পরিচালনা পর্ষদ সদস্য মের্কেলের দলের সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসবে কিনা সেবিষয়ে তাদের মতামত দেবেন।
প্রসঙ্গত, এ নির্বাচনে যদি ‘না’ ভোট এগিয়ে থাকে তাহলে মের্কেলের দলের একটি অস্থায়ী সংখ্যালঘিষ্ট সরকার গঠনের আশাও আর ধোপে টিকবে না। এতে হয়ত তাকে পুনঃনির্বাচনের আয়োজন করতে হবে।
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সিডিইউ’র এক শীর্ষনেতা বলেন, ‘আমি শুধু ভোটদাতাদের উদ্দেশ্যে এটুকুই বলতে পারি যে, আসুন সবাই ঐক্যবদ্ধ হই এবং সরকার গঠনে সহায়ক ভূমিকা রাখি। কেননা, জোটগঠন করা না গেলে জার্মানির রাজনীতি একটি “মহাবিপর্যয়কর” পরিস্থিতির সম্মুখীন হবে।’ নিউজ এশিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়