শিরোনাম
◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন ◈ বাসের অর্ধেক উঠতেই মিলছে একের পর এক মরদেহ, নিখোঁজদের খোঁজে স্বজনদের আহাজারি (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ২১ জানুয়ারী, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোবাইল অপারেটরদের বিভিন্ন বার্তায় অতিষ্ঠ গ্রাহকরা

ফারমিনা তাসলিম: বর্তমানে দৈনিক জীবনের অন্যতম সঙ্গী মোবাইল ফোন। কিন্তু মোবাইল অপারেটরদের বিজ্ঞাপন, অফার, এসএমএস এবং ভয়েস কলের যন্ত্রণায় অতিষ্ট গ্রাহক। নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানিয়েছে, গ্রাহকের অভিযোগ আমলে নিয়ে সমস্যা সমধানের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

মোবাইল ফোন মানুষের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি, বাড়িয়েছে গতিও। কিন্তু অনাকাঙ্খিত এসএমএস আর ভয়েস কলে অতিষ্ট অনেকেই।

শিল্পীর গান, গাড়ি-বাড়ি কেনা, তারকার সাথে আড্ডা, বিশেষ ছাড়ে পণ্য কেনা বা এমনই হাজারো অফারে ইনবক্স ভরে যায় মুহূর্তেই। এর অনেকেগুলোতে থাকে নানা ছলচাতুরি।

অপারেটরদের সংগঠন অ্যামটব মহাসচিব জানান, নির্দিষ্ট কিছু গ্রাহকের কথা ভেবেই এসব বার্তা ও কল দেয়া হয়।

নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি জানায় গ্রাহকের ভোগান্তি দূর করতে ব্যবস্থা নেয়া হচ্ছে। ভোগান্তি দূর করতে একটা কমিটিও গঠন করা হয়েছে।

এসব বিরক্তিকর সেবা বন্ধ করার সুযোগ থাকলেও, তা ঝামেলাপূর্ণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিছুদিন বন্ধ থাকার পর আবারো চালু হয়ে যায়।

সূত্র : ইনডিপেনডেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়