শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ২০ জানুয়ারী, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের গভীর জঙ্গলে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ‘দ্য হাম্প’

হিরন্ময় ভট্টচার্য, গুয়াহাটি : ভারতের উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশের পাপুন পেয়ারের গভীর জঙ্গল থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারক্রাফ্ট। এই এয়ারক্রাফ্টটির নাম ‘দ্য হাম্প’। এই এয়ারক্রাফ্টটি আসামের জোরহাট থেকে চীনের চেংরুতে যাচ্ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।

চলতি মাসের ১০জানুয়ারি ওই জঙ্গলে অভিযান চালায় স্থানীয় যুবকদের একটি দল। ওই গ্রামেই নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটি বিমান সংঘর্ষ হয়। সেই বিমানের ধ্বংসাবশেষ খোঁজার জন্যই ওই জঙ্গলে অভিযান চালায় ওই কিমিন এলাকার সাত যুবকের একটি দল। এই দলেরই প্রধান ছিলেন তাবা।

তাবা জানিয়েছেন, ওই জঙ্গলে অভিযান চালিয়ে এয়ারক্রাফ্টের দুটি ১৪ সিলিন্ডার ব্যাডিয়াল ইঞ্জিন উদ্ধার হয়েছে। গভীর জঙ্গলের মধ্যে দিয়ে সেই স্থানে পৌছানো খুব একটা সহজ ছিল না। আসাম এবং অরুণাচল সীমান্তে বোগি নাদি থেকে ওই এলাকায় পৌছতে সময় লেগেছে সাতদিন।

কিন্তু এই এয়ারক্রাফ্টটা আদৌ কি ধরণের? সেটি নিয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাবা জানিয়েছেন, এটি সম্ভবত একটি আমেরিকান এয়ারক্রাফ্ট হতে পারে। এই বিমান দুর্ঘটনায় ৪০০জন নিখোঁজ হয়ে গিয়েছিলেন বলে মনে করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়