শিরোনাম
◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি ◈ এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না: বিডা চেয়ারম্যান ◈ ক্ষমতায় গেলে ঢাকায় ৪০টি খেলার মাঠ করা হবে: তারেক রহমান ◈ জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন ◈ ‘আমলনামা’ প্রকাশ: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের সংস্কারের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৫০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫৫ টন বিস্ফোরক জব্দ করেছে সৌদি

ডেস্ক রিপোর্ট :  সৌদি আরবের নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২১ বছরে তারা ৫৫ টন বিস্ফোরক দ্রব্য জব্দ করেছে। মঙ্গলবার সৌদি আরবের আল-ওয়াটন পত্রিকা নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে এ ধরনের সংবাদ প্রকাশ করেছে। খবর সৌদি গেজেটের।

সৌদি গেজেটের ওই প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে জব্দ করা ওইসব বিস্ফোরক দ্রব্যের মধ্যে চার দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প সৃষ্টির মতো উপাদানও রয়েছে।

এছাড়া ১৩ হাজার মানুষকে হত্যা এবং চার হাজার ভবন ধ্বংসের ক্ষমতা সম্পন্ন বিস্ফোরকও রয়েছে। ১৩ বিলিয়ন উপাদান ক্ষতি করার মতো ক্ষমতাধর উপাদানও জব্দের তালিকায় রয়েছে।

দীর্ঘ ২১ বছরে সন্ত্রাসী হামলার জন্য নির্ধারণ করা এক হাজার ৯৬ টি স্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে। সন্ত্রাসীদের হামলায় ওই সময়ে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর তিনশ ৩৩ জন নিহত হন।

জানা গেছে, ছয়শ ৯৫ জন সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে সৌদি আরবের নিরাপত্তা রক্ষীরা। এছাড়া তিনশ ৪৬ জনকে আহত অবস্থায় আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়