শিরোনাম
◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা ◈ গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী ◈ দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের জন্য নতুন নির্দেশ ◈ নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব ◈ ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ ◈ অনুমোদন পেল ঢাকার ৩ মেট্রোরেল প্রকল্প, ব্যয় আড়াই লাখ কোটি টাকা ◈ সোলার বসিয়ে ঘরেই বিদ্যুৎ উৎপাদন, অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করতে পারবেন সরকারের কাছে ◈ বাংলাদেশি শ্রমিকদের জন্য ওয়ার্ক পারমিট-ভিসা বন্ধ করল লাওস

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:০৯ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০১৮, ০৩:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হারিরির সম্পদ জব্দ করার পরিকল্পনা নিয়েছে সৌদি আরব’

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরির সম্পদ জব্দ করার পরিকল্পনা নিয়েছে সৌদি ‌আরব। কথিত দুর্নীতি-বিরোধী অভিযানের নামে সৌদি প্রিন্সদের যেসব সম্পদ আটক করেছেন যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তারই অংশ হিসেবে হারিরির সম্পদ জব্দ করা হবে।

সৌদি সরকারের ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের বরাত দিয়ে 'দি নিউ আরব' এক প্রতিবেদনে জানিয়েছে, হারিরি এখনো যেসব সম্পদের মালিক তা আটক করার পরিকল্পনা করছে রিয়াদ। সৌদি আরবে সাদ হারিরির 'সৌদি ওজের' নাম একটি বিশাল নির্মাণ কোম্পানি রয়েছে। প্রতিবেদনে বলা হচ্ছে- যেসব কোম্পানির মালিকরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের পুনর্গঠনের কাজ অব্যাহত রয়েছে। এ অভিযান  বিন লাদেন গ্রুপ দিয়ে শুরু হয়েছিল এবং এখন তা ওজের কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছে। লেবাননের প্রধানমন্ত্রীর পদ থেকে হারিরিকে সরিয়ে দিতে ব্যর্থ হয়ে সৌদি সরকার এই পরিকল্পনা নিয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, যদিও ওজের কোম্পানির এখন অনেক সম্পদ নেই তবু সৌদি সরকার এর সব সম্পদ আটক করার পরিকল্পনা করেছে; এমনকি যা বিক্রি হয়ে গেছে তাও। সম্প্রতি জর্দানের ব্যবসায়ী সাবিহ আল-মাসরিকে সৌদি সরকার আটক করেছিল; তার সঙ্গেও হারিরি ও সৌদি ওজের কোম্পানির বিষয়টি জড়িত। মাসরি হচ্ছেন জর্দানের সবচেয়ে প্রভাবশালী ব্যবসায়ী এবং তারও বিপুল বিনিয়োগ রয়েছে সৌদি আরবে।

সাদ হারিরির সৌদি ও লেবাননের নাগরিকত্ব রয়েছে এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে তার রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। গত ৪ নভেম্বর সাদ হারিরি আকস্মিকভাবে সৌদি আরবে গিয়ে পদত্যাগের ঘোষণা দেন কিন্তু কিছুদিন পর দেশে ফিরে সে পদত্যাগপত্র প্রত্যাহার করেন। ব্যাপকভাবে ধারণা করা হয়- সৌদি চাপের মুখে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। - পার্সটুডে।

  • সর্বশেষ