শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ১১:২৩ দুপুর
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্র্যাডম্যানের রেকর্ডে বিরাট কোহলি ভাগ বসালেন

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে অধিকাংশ ভারতীয় ব্যাটসম্যানই ব্যর্থ তখন ঝকঝকে ১৫৩ রানের ইনিংস ভারতকে ম্যাচে বাঁচিয়ে রাখেন অধিনায়ক বিরাট কোহলি।

আর এই ইনিংসের সুবাদে ফের এক বার রেকর্ড বুকে উঠে এল কোহলির নাম। কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করলেন ভারত অধিনায়ক। দণি আফ্রিকার বিরুদ্ধে ১৫০ রান করতেই এই অনন্য নজিরের অধিকারী হলেন তিনি।

অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ৮ বার ১৫০ রানের মাইলস্টোন ছোঁয়ার রেকর্ড আছে ব্র্যাডম্যানের। দণি আফ্রিকার বিরুদ্ধে ১৫০ রানের ইনিংসের সৌজন্যে সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট। এই রেকর্ড স্পর্শ করতে বিরাটের লাগল ৬৫টি টেস্ট।

শুধু ব্র্যাডম্যানের রেকর্ড স্পর্শ করাই নয়, বিরাট পিছনে ফেলে দিলেন মাইকেল কার্ক, মাহেলা জয়বর্ধনে, গ্রেম স্মিথ এবং ব্রায়ন লারাকে। এঁরা প্রত্যেকেই অধিনায়ক হিসেবে ৭ বার ১৫০ রানের গ-ি ছুঁয়েছিলেন।

কোহালির আগে মাত্র এক জন এশিয় অধিনায়কই দণি আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছিলেন। তিনি শচীন টেন্ডুলকর। ১৯৯৭ সালে কেপটাউনে ১৬৯ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন শচীন। তার পর ২০ বছর পেরিয়ে গেলেও কোনও এশিয় অধিনায়ক আর সেঞ্চুরি পাননি দণি আফ্রিকার মাটিতে। ২০ বছর পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সেই মাইলস্টোন ছুঁলেন কোহালি।

  • সর্বশেষ