শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: কমলগঞ্জে এক ব্যাংকারের বাড়িতে ঢুকে গুলি করে ডাকাতি করার ফেরারী আসামি ও কুলাউড়া উপজেলার একাধিক মামলার আসামি সুলেমান ডাকাতকে পুলিশ কুলাউড়া উপজেলা সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে।

সোমবার বেলা দুইটায় কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী ১০ টাকার বাজার এলাকা থেকে কমলগঞ্জ থানার পুলিশ ডাকাতকে গ্রেফতার করে।

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের কালিপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে সুলেমান মিয়া(৩৫) একজন ডাকাত। সে কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া উপজেলার অসংখ্য ডাকাতি মামলার আসামি।

গত বছর ১৮ সেপ্টেম্বর সোমবার দিবাগত গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামে ব্যাংকার ডাকাতরা ব্যাংকার নিপতি রঞ্জন চৌধুরীকে বেঁধে নির্যাতন করার সময়ে বাবাকে রক্ষায় এগিয়ে গেলে দশম শ্রেণির শিক্ষার্থী নির্জন চৌধূরী (১৬), একাদশ শ্রেণির শিক্ষার্থী দৃষ্টি রানী চৌধুরী (১৯) ও নিপতি রঞ্জন চৌধুরী (৫৬)কে গুলি(কার্তুজের গুলি) করেছিল।

সাথে সাথে পার্শ্ববর্তী ঘরের ধনবতী চৌধুরী (৪২) ও বিশ্ববতী চৌধুরী (৩৮) কে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছিল।এ ডাকাতি ঘটনার অন্যতম সক্রিয় সদস্য ছিল সুলেমান মিয়া। ঘটনার পর থেকে সে পলাতক ছিল।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ আহমদ জানান, সুলেমান কমলগঞ্জের বাসিন্দা হলেও সে কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের ত্রিপুরা সীমান্তবর্তী ১০ টাকার বাজার এলাকায় বসবাস করতো। ডাকাতি শেষে সাথীদের নিয়ে সুলেমান সীমান্ত অতিক্রম করে ভারতে চলে যেত।

সোমবার সীমান্ত অতিক্রম করে সুলেমান সাথীদের নিয়ে ডাকাতির জন্য  প্রস্তুতি   নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ টাকার বাজার এলাকা থেকে ডাকাত সুলেমানকে গ্রেফতার করা হয়।

কমলগঞ্জ থানার এসআই ফরিদ আহমদ জানান, পুলিশি উপস্থিতি টের পেয়ে সাথী ডাকাত সদস্য পালিয়ে গেলে কুলাউড়া থানার পুলিশের সহায়তায় সুলেমান ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।সম্পাদনা: উমর ফারুক রকি

 

  • সর্বশেষ