শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:২৮ রাত
আপডেট : ১৬ জানুয়ারী, ২০১৮, ০১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঙ্গলবার মাঠে গড়াবে স্বাধীনতা কাপ ফুটবল

নিজস্ব প্রতিবেদক: ওয়ালটন স্বাধীনতা কাপের চুক্তি স্বাক্ষর ও ড্র হয়েছে গেল বৃহস্পতিবার। আজ সোমবার হয়েছে লোগো উন্মোচন। মঙ্গলবার মাঠে গড়াবে ওয়ালটন স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮। যেখানে প্রিমিয়ার লিগে খেলা ১২টি দল অংশ নিবে।

১২টি দলকে চারটি গ্রুপে বিভক্ত করে লিগ পর্বের খেলা অনুষ্ঠিত হবে। চার গ্রুপ থেকে শীর্ষ আটটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। সেখান থেকে চারটি দল সেমিফাইনাল ও দুটি দল ফাইনাল খেলবে।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল ৫ লাখ ও রানার্স-আপ দল ৩ লাখ টাকা পাবে। এ ছাড়া অংশ নেওয়া প্রত্যেকটি দল ২ লাখ টাকা করে অংশগ্রহণ ফি পাবে। পাশাপাশি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপও বেশ কিছু পুরস্কার প্রদান করবে।

সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাকক্ষে ওয়ালটন স্বাধীনতা কাপের লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত ছিলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ, কো-স্পন্সর প্রিমিয়ার ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার সিফাত আহমেদ চৌধুরী।

ওয়ালটন স্বাধীনতা কাপের‘এ’ গ্রুপে রয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘বি’ গ্রুপে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। ‘সি’ গ্রুপে রয়েছে ঢাকা আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র ও টিম বিজেএমসি। আর ‘ডি’ গ্রুপে রয়েছে চট্টগ্রাম আবাহনী, আরামবাগ ক্রীড়া সংঘ ও সাইফ স্পোর্টিং ক্লাব।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হওয়ায় ওয়ালটন গ্রুপকে আরো একবার ধন্যবাদ জানান।

  • সর্বশেষ