শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ১৫ জানুয়ারী, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি, মানববন্ধন আজ

সুশান্ত সাহা : সংবাদ প্রকাশ ও প্রচারের জের ধরে পুলিশের সদ্য প্রত্যাহারকৃত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান কর্তৃক বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সদস্য ও ক্র্যাব বহুমুখী সমবায় সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন এবং যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনকে প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে আজ সোমবার রাজধানীর সেগুন বাগিচাস্থ ক্র্যাব চত্ত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন। মানববন্ধন কর্মসূচি পরিচালনা করবেন ক্র্যাবের সাধারণ সম্পাদক সরোয়ার আলম।

উল্লেখ্য, সম্প্রতি ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে জোর করে বিয়ে এবং ওই নারীর উপর নির্মম নির্যাতন করার বিষয়ে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর পররেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিআইজি মিজানুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে ডিআইজি দুই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেন এবং তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন।

জানা যায়, সাংবাদিক নেসারুল হক খোকন গত বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে দেখা করে তাকে হুমকির বিষয়টি অবহিত করেন। এ সময় খোকনকে অশ্লীল ভাষায় গালিসহ ডিআইজি মিজানের হত্যার হুমকি সংক্রান্ত অডিও রেকর্ড স্বরাষ্ট্রমন্ত্রীকে শোনানো হয়। তিনি খোকনকে পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। এরপর বৃহস্পতিবার নেসারুল হক খোকন ও আব্দুল্লাহ তুহিন ভাটারা থানায় হাজির হয়ে জিডির আবেদন জমা দেন। থানায় কর্তব্যরত ডিউটি অফিসার এসআই হাসান বলেন, ওসি সাহেবসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা মিটিংয়ে আছেন। তারা এলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিকেল ৪টার দিকে ওই কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, ওসি সাহেব বলেছেন ডিআইজি মিজান স্যারের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করছে পুলিশ হেডকোয়ার্টার্স। তারাই বিষয়টি দেখবেন। এ বিষয়ে তাদের কিছুই করার নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়