শিরোনাম
◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন ◈ প্রবাসীরা ই-মেইলে অভিযোগ দিলেই সমাধান পাবেন ◈ স্টুডিওতে লুটপাটের পর ‍সালমান মুক্তাদির বললেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেট জব, বিএনপি জোস কাজ করছে’ ◈ ভুলের সুযোগে ইংল্যান্ডকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ◈ ঢাকার মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের কারণ কী? ◈ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আবারও আটক ২৫৪ ◈ বৃদ্ধাশ্রমে সা‌বেক ক্রিকেটার বি‌নোদ কাম্বলি, কেমন আছেন জানালেন নিজেই ◈ বেকারত্ব থেকে অনলাইন জুয়া, রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে অপরাধ ◈ ইউএনজিএ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৩ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইউরোপের অপেরার মঞ্চ কাঁপান বাংলাদেশি মনিকা ইউনূস

সাঈদা মুনীর: অপেরার গায়িকা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মঞ্চ কাঁপান বাংলাদেশের মনিকা ইউনূস।বিশ্বখ্যাত অপেরার সুরে কণ্ঠ দিয়ে শ্রোতাদের মন জয় করা বাঙালি নারী মনিকা ইউনূস। মনিকা ছেলেবেলা থেকেই ইংরেজি ও স্লোভিক ভাষায় পড়াশোনা করেন। শুধু তাই নয়, মনিকা ইতালিয়ান, স্প্যানিশ, জার্মান এবং ফ্রেঞ্চ ভাষাও রপ্ত করেন অল্প বয়সেই। সুরের জগতে উৎসাহিত করেন মনিকার রাশিয়ান দাদি। তার হাত ধরেই মনিকার গানের হাতেখড়ি। শৈশবে প্রথম মনিকা রাশিয়ার চার্চে ক্লাসিক্যাল সংগীত গাওয়ার সুযোগ পান। সেই থেকে শুরু কিশোর বয়সে মেট্রোপলিটন অপেরা দলে সুযোগ পান।

এরপর ম্যাসাচুসেটসের টেঙ্গলউড মিউজিক সেন্টারে অপেরা গায়িকা হিসেবে যোগ দেন। এখান থেকেই মনিকার পেশাদারিত্বের প্রতি আগ্রহ শুরু। কিশোরী মনিকা অ্যাসপেন মিউজিক ফেস্টিভ্যালে অংশ নিয়ে বেশ কয়েকজন অপেরা শিক্ষকের নজর কাড়েন। এখানে থাকাকালীন মনিকা প্রিমিয়ার অব কোপল্যান্ডে অপেরা পরিবেশন করেছিলেন। মনিকা ১৯৯৭ সালে লরেন্সভিল স্কুলে যোগ দেন। ঠিক তার চার বছর পর জুলিয়ার্ড স্কুল থেকে ভোকাল পারফর্মেন্সের ওপর ডিগ্রি অর্জন করেন। এর মধ্যে মনিকা কয়েকটি পেশাদারি অপেরার সংগীতানুষ্ঠানে পারফর্ম করেন। পাশাপাশি বার্কশায়ার অপেরা এবং ইয়াং আর্টিস্ট প্রোগ্রামের সদস্য হন। জুলিয়ার্ড অপেরা সেন্টারে বিখ্যাত সংগীত পরিচালক সুনানাহের অপেরায় মিসেস হায়েসের চরিত্রে পারফর্ম করেন। বর্তমানে মনিকা অপেরা গায়িকা হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মঞ্চ কাঁপান।

তিনি নোবেল বিজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনূসের মেয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় এই অপেরা গায়িকার জন্ম চট্টগ্রামে। জন্মের মাত্র ৪ মাস বয়সেই মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মনিকা।

  • সর্বশেষ