শিরোনাম
◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি)

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৫:১০ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৫:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলে গেলেন আমাদের সিরাজ হায়দার

সোহেল রানা : পরিচালক হিসেবে তার প্রথম ছবির নায়ক আমি। ছবির নাম ছিল ‘আদম বেপারী’। পরিচালক হিসেবে খুব ভালো ছিল। একসঙ্গে কাজ করেছি। গুড রাইটার। ফ্রেন্ডলি লোক ছিল। কারো সাথে ঝামেলা করতো না। সিনিয়র-জুনিয়র সবার সাথেই মেলামেশা করত। সিনিয়রদের সম্মান করত, জুনিয়রদের ভালোবাসতো। একটা মানুষকে জানতে হলে যত কাছাকাছি যেতে হয় ততটুকু যাইনি। তবে বলতে পারি, তিনি বড় ভালো লোক ছিল।
পরিচিতি : চলচ্চিত্র অভিনেতা

ফারুক : সেই দিনও এক সঙ্গে বসে চা খেলাম। আমার খুব খারাপ লাগতেছে। সিরাজ হায়দার যখন ফিল্মে আসে সে তো খুব দাপটের লোক ছিল এবং খুবই ভদ্রলোক ছিল। খুব সুন্দর করে কথা বলত। খুবই ভালো মানুষ ছিল। অভিনেতা হিসেবেও ও যে ক্যারেক্টারগুলো করত, এটাও তার যে অভিনয় করার ক্ষমতা, টাইম অফ একটিং ভালো ছিল। মারা গেল আমার বিশ্বাস হচ্ছে না।
পরিচিতি : চলচ্চিত্র অভিনেতা

মুশফিকুর রহমান গুলজার : সিরাজ হায়দার আমার ছবিতে কাজ করেছিলেন। আমার সাথে নাটকেও কাজ করেছিলেন। খুব ভালো লোক ছিলেন। খুব সিনসিয়ার একজন লোক ছিলেন। নাটকের একটা গ্রুপ ছিল ওনার। অভিনয়ে নিবেদিত প্রাণ ছিল। আমাদের শিল্পী সংকটের এই সময়ে তার মতো একজন মানুষকে হারিয়ে অনেক বড় ক্ষতি হয়ে গেল।
পরিচিতি : চলচ্চিত্র নির্মাতা

ফেরদৌস : খুব বড় একজন অভিনেতা ছিলেন। খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আমার সাথে। বোঝাই যেত না যে, আমার থেকে বড় মানুষ। কিছু মানুষ থাকে না, যারা শুধু অভিনয়কেই ভালোবাসে, ওরকম একজন মানুষ ছিলেন তিনি। তার সাথে আমার খুব আন্তরিক সম্পর্ক ছিল। কিছু সিনেমায় আমরা এক সঙ্গে করেছি। আমাদের চলচ্চিত্র শিল্পের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এমনিতেই চরিত্রাভিনেতা কম, তার মধ্যে থেকে ভালো ভালো ব্যক্তিরাই চলে যাচ্ছে। তার আত্মার মাগফেরাত কামনা করি। ‘তুমি বড় ভাগ্যবতী’ ‘খুনি যোদ্ধা’ ‘প্রিয়াংকা’ এই সব হল তার সাথে আমার উল্লেখযোগ্য ছবি।
পরিচিতি : চলচ্চিত্র অভিনেতা

মিশা সওদাগর : খুব ভালো মানুষ ছিল। বড় মাপের অভিনেতা ছিলেন। কেন যেন মনে হয় উনার যা প্রাপ্য তা পাননি। যথা যোগ্য সম্মান উনি পাননি। উনার আরও ওপরে যাওয়ার কথা ছিল। অনেক কাজ করেছি উনার সঙ্গে। নেগেটিভ পজেটিভ সব ক্যারেক্টারই করতে পারতেন। উনি একেবারে স্টেইজ থেকে উঠে এসেছেন। আবদুল্লাহ আল মামুনের মতো বড় বড় ডিরেক্টরকে অ্যাসিস্ট করেছেন। ছবি বানিয়েছেন। একশ ছবিতে এক সঙ্গে কাজ করেছি। আসলেই আমাদের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল।
পরিচিতি : চলচ্চিত্র অভিনেতা

মতামত গ্রহণ : সানিম আহমেদ

সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ