শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৭:৩১ সকাল
আপডেট : ১৪ জানুয়ারী, ২০১৮, ০৭:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মদপান করতে করতেই ছাত্রীর মৃত্যু, তোলপাড়!

ডেস্ক রিপোর্ট :  নগরীতে মদপান করতে করতে এক কলেজছাত্রীর মৃত্যু নিয়ে তোলপাড় শুরু হয়েছে। লাশ উদ্ধারের সময়ও ওই ছাত্রীর শরীর থেকে মদের গন্ধ বের হচ্ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। তবে কী কারণে ওই কলেজছাত্রী অতিরিক্ত মদ পান করেছে তা জানা যায়নি।

তবে একটি সূত্র জানিয়েছে ওই কলেজছাত্রী প্রায়ই এক তরুণীর বাসায় গিয়ে মদপান করতেন। শুক্রবার রাতেও তিনি ওই তরুণীর বাসায় গিয়ে মদপান করেছে। এসময় অতিরিক্ত মদপানের কারণে তিনি মৃত্যুবরণ করেছেন। এঘটনায় ওই তরুণীসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে অতিরিক্ত মদপানেই ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার রাজশাহী নগরের ডাশমারি এলাকার নিজ বাড়ি থেকে রিতু খাতুন নামে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিতু মতিহার থানার ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেনের মেয়ে। তিনি কমেলা হক ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক ছাত্রীসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

মতিহার থানার ওসি মেহেদী হাসান বলেন, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। শুক্রবার রাতে মির্জাপুর কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় তলায় সুরমা বেগম (২০) নামের এক ছাত্রীর বাসায় মদপান করেন রিতু। সকালে অসুস্থ হয়ে পড়লে রিতুর মাকে খবর দেন সুরমা। বাড়িতে যাওয়ার পর রিতু মারা যান।

লাশ উদ্ধারের সময় তার শরীরে মদের গন্ধ পাওয়া গেছে। এছাড়াও সুরমার বাড়িতে যে ঘরে রিতু ছিলেন সেখানেও মদের বোতল পাওয়া গেছে বলে জানিয়েছেন ওসি।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুরমা বেগম ও রেজাউল নামের দুই জনকে আটক করা হয়েছে।   এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে।

ক্যাম্পাসলাইভ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়