শিরোনাম
◈ আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতলেন বাংলাদেশি প্রবাসী আলাউদ্দিন ◈ ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আলোচনা, যেসব কথা বলা হলো ◈ জামায়াতের সঙ্গে জোট সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান বিএনপির ◈ ১২ তারিখেই নির্বাচন হবে, হতেই হবে: ইনকিলাব মঞ্চ ◈ বিএনপি ও জামায়াতের নির্বাচনি ইশতেহার: নতুনত্ব কি আছে? ◈ নতুন কর্মসূচির ঘোষণার কথা জানিয়ে শাহবাগ ছাড়ল ওসমান হাদি হত্যার বিচার দাবির আন্দোলনকারীরা ◈ তারেক রহমানকে নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের ◈ বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান, দেশের বাজারেও উচ্চমূল্য অব্যাহত ◈ সোহান ঝ‌ড়ে ধুম‌কেতুর বিরু‌দ্ধে দুর্বার একাদ‌শের জয় ◈ ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি ভোটাররা কি দেশের নির্বাচনে প্রভাব ফেলতে পারেন?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০১৮, ০১:৩৭ রাত
আপডেট : ১৩ জানুয়ারী, ২০১৮, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রযুক্তি আসক্তি কমাতে কাজ করবেন আইফোন নির্মাতা

মরিয়ম চম্পা : নিত্য নতুন উদ্ভাবনের মাধ্যমে প্রতিনিয়ত বাহবা কুড়াচ্ছেন প্রযুক্তি প্রতিষ্ঠান ও এসবের নেতারা। কিন্তু বাহবার পাশাপাশি অভিযোগও যে আসছেনা, তা কিন্তু নয়। এসব অভিযোগের মধ্যে প্রযুক্তিগত আসক্তি বিশেষ করে ফোনে আসক্তি অন্যতম। এই আসক্তি কমাতে এবার কাজ করবে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান এ্যপল। এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটির বিশ্বখ্যাত পণ্য আইফোনের প্রথম দিকের নির্মাতা ও নকশাকারী টনি ফাডেলকে তলব করা হয়েছে।
জরিপে দেখা গেছে, অধিকাংশ আইফোন ব্যবহারকারীরাই এক মুহুর্তের জন্য তাদের ফোনটিকে হাতছাড়া করতে চান না। তারা একটু পরপরই বন্ধুদের সাথে কথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করেন। ম্যাসেঞ্চার ও নোটিফিকেশনসহ নানান তথ্যর বিষয়ে খুব বেশি আপডেট থাকতে পছন্দ করেন।
একদল মা-বাবা ও প্রযুক্তি নেতারা ইতোমধ্যে কোম্পানিকে অভিযোগ করে বলেন, আপনারা কিছু করুণ।
সাবেক আইফোন নির্মাতা টনি বলেন, আইপড ও আইফোনের নতুন সংস্কারের বিষয়ে তিনি সর্বত্মক সহায়তা করবেন। প্রযুক্তির প্রতি আসক্তির বাস্তব সম্মত কারণ খুঁজে বের করে একটি ডিজিটাল নিয়ন্ত্রণারোপের চেষ্টা করা হবে।
সিএনএনটেকের লরি সেগালের সাথে এক সাক্ষাতকারে টনি আরও বলেন, প্রথমেই অতিমাত্রায় প্রযুক্তি ব্যবহারের কুফল সম্পর্কে ব্যবহারকারিদের জানাতে হবে এবং এর ফলে তারা যে ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে সেই বিষয়ে তাদের ধারণা দিতে হবে। সর্বোপরি নতুন পদ্ধতিতে তাদের অভ্যস্ত করা হবে। যেটাতে তারা খুব বেশি প্রযুক্তি নির্ভর বা আসক্ত হবেন না। সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়