শিরোনাম
◈ চীনের সমর্থন চায় বিএনপি: রোহিঙ্গা সংকট ও উন্নয়ন সহযোগিতা নিয়ে আলোচনা ◈ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ে ভারতের মাফিয়া গ্রুপ জড়িত! ◈ সংরক্ষিত আসনে যাওয়ার জন্য আমাকে প্রস্তাব দেয়া হয়েছিল, আমি কৃতজ্ঞতার সঙ্গে ফিরিয়ে দিয়েছি: তাসনিম জারা ◈ ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়! ◈ জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই যুব মহিলা লীগ নেত্রী ◈ তিন মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নতুন সরকার ক্ষমতা গ্রহণের মাত্র ৫২ দিনের মাথায় ব্যাংক থেকে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে: রুমিন ফারহানা ◈ উপজেলা পরিষদে এমপিরা পাচ্ছেন অফিস কক্ষ, জিও জারি ◈ দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৭৩ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার: অর্থমন্ত্রী ◈ জু‌নের দ্বিতীয় সপ্তা‌হে হ‌বে বিসিবির নির্বাচন!

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবাহনীর শিরোপা উৎসব

নিজস্ব প্রতিবেদক: শেখ জামালকে হারিয়ে আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়েছিল আবাহনীর। বৃহস্পতিবার লিগের শেষ ম্যাচ খেলে ষষ্ঠবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ঘরে ফিরলো আকাশী-হলুদরা। নিজেদের শেষ ম্যাচে আবাহনী গোলশূণ্য ড্র করেছে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে। এ ড্রয়ে ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ শেষ করলো ৬ বারের চ্যাম্পিয়নরা।

গত শুক্রবার (৫ জানুয়ারি) আবাহনীর কাছে ২-০ গোলে হেরেছিল শেখ জামাল। এ হার এড়াতে পারলেই ২০১৭-১৮ সিজনে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে টিকে থাকতে পারতো শেখ জামাল। জিতলে আবাহনীকে ছাড়িয়ে যেত। পূর্ণ ২২ ম্যাচ শেষে দু’দলের পয়েন্ট যথাক্রমে ৫২, ৪৭। ১২ দলের শ্রেষ্ঠত্বের চ্যালেঞ্জে দ্বিতীয় স্থানে থেকে এবারের আসর শেষ করেই তাদের সন্তুষ্ট থাকতে হচ্ছে।

দেশের শীর্ষ ফুটবল লিগ বিপিএল ফুটবলে এটি দশম আসর। ২০০৭ সাল থেকে এর পথচলা শুরু। ৬ বারই সেরার আসনে বসলো ঢাকা আবাহনী। তিনটি ক্লাবের মধ্যে সবকটি ট্রফি। তিনবার শেখ জামাল (২০১০-১১, ২০১৩-১৪, ২০১৫) ও একবার শিরোপা ঘরে তোলে শেখ রাসেল ক্রীড়াচক্র (২০১২-১৩)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়