শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৩:৫২ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘হাসনরাজা’র পর ‘যুদ্ধশিশু’ : ব্যবধান ১৭ বছর

জাহাঙ্গীর বিপ্লব : শমী কায়সার। নাম শুনলেই মনের চোখে ভেসে ওঠে ছোটপর্দার এক সময়ের সেই জনপ্রিয় অভিনেত্রীর মুখ। তবে শুধু ছোটপর্দাতেই নয়, ভিন্নধারার কয়েকটি সিনেমার মাধ্যমে বড়পর্দাতেও দেখা মিলেছে শমী কায়সারের মুখ। সর্বশেষ চাষী নজরুলের ইসলামের ‘হাসনরাজা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেটা ২০০১ সালের কথা।

নতুন খবর হলো দীর্ঘ ১৭ বছর পর আবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে আসছেন শমী কায়সার। চলচ্চিত্রটির নাম যুদ্ধশিশু। কথাশিল্পী মাসুদ আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রৌদ্রবেলা ও ঝরাফুল’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্রটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্টুরেন্টে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। আর এখানেই সোহেল রানা, চম্পা এবং পপির সঙ্গে শমী কায়সারের অভিনয়ের বিষয়টিও নিশ্চিত করেন ‘যুদ্ধশিশু’র পরিচালক শহিদুল হক খান। বিষয়টি নিয়ে শমী কায়সার জানান, ছবিটির গল্প দারুণ। এমন একটি কাজের সঙ্গে আমিও থাকতে চাই। তাই ছবিটিতে অভিনয় করছি। আশা করি ভালো কিছু হবে।

উল্লেখ্য, মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়