শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০১৮, ০৩:০২ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০১৮, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিনাজপুর পৌরসভার কাউন্সিলর মিনা’র আওয়ামী লীগে যোগদান

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: দিনাজপুর পৌরসভার সংরক্ষিত ২ (৪, ৫ ও ৬) নং ওয়ার্ড এর কাউন্সিলর বেগম মাকসুদা পারভীন মিনা জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগদান করলেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও অগ্রগতিতে অভিভুত হয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর কাছে যোগদান করেন তিনি।

যোগদানের সময় সংসদ ভবনে উপস্থিত ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক এনামউল্লাহ জ্যামী, কোতয়ালী আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আখতারুজ্জামান পলাশ, আওয়ামী লীগ নেতা রেজওয়ানুল হক চৌধুরী খুশবু, শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ মো. শাহ আলম প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি জাতীয় পার্টি জেলা কমিটির যুগ্ম আহবায়ক রেজাউর রহমান রেজা, জেলা জাগপার শাহীনুর, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, দিনাজপুর পৌরসভার কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদসহ ২ হাজার বিভিন্ন দলের নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়