শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৬ সকাল
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বক্সিং ডে টেস্টে টানা চার সেঞ্চুরির রেকর্ড স্মিথের

স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালে বছরের শেষ টেস্ট ম্যাচ ছিল বক্সিং ডে টেস্ট। মেলবোর্নের মাঠে ভারতের বিপক্ষে স্টিভেন স্মিথ খেলেন ১৯২ রানের ঝলমলে ইনিংস। এখান থেকেই শুরু।

এরপরের বছরে সেই একই বক্সিং ডে টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মিথের ব্যাটে অনবদ্য ১৩৪ রান। ২০১৬ সালের বক্সিং ডে টেস্টে আবারও একই ঘটনা। পাকিস্তানের বিপক্ষে স্মিথ করলেন ১৬৫ রান। সেটাও নট আউট। এবারের অ্যাশেজ সিরিজেও এর ব্যতিক্রম ঘটেনি। দল বিপদে পড়লেও একটুও বিচলিত হলেন না অসি অধিনায়ক। প্রথম ইনিংসে ৭৬ রান করলেও দ্বিতীয় ইনিংস করলেন অপরাজিত ১০২ রান।

এই ম্যাচে শুধু সেঞ্চুরি না স্মিথ দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। চাপে থাকা অস্ট্রেলিয়া ম্যাচ ড্র করেছে। আর সেই সাথে স্মিথ গড়েছেন অসাধারণ কীর্তি। বক্সিং ডে টেস্টে টানা চার বছর সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন। যা আর কোন ক্রিকেটারের নেই।

অবশ্য শুধু এই রেকর্ডই নয়, এদিন স্যার ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারের পর তৃতীয় ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ২৩ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন স্মিথ। ব্র্যাডম্যান ৫৯ ইনিংসে পেয়েছিলেন ২৩তম সেঞ্চুরি। সমান সেঞ্চুরি পেতে গাভাস্কারের লেগেছিল ১০৯ ইনিংস। এক ইনিংস বেশি খেলে স্মিথ নিজের নাম লিখালেন দুই কিংবদন্তির পাশে। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়