শিরোনাম
◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৯ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০১৭, ০৮:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেলফোনে সবচেয়ে বেশি ডাটা ব্যবহার করে ভারত

টেক ডেস্ক : ভারতের সেলফোন ব্যবহারকারীরা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মোবাইল ডাটা ব্যবহার করে। দেশটির সেলফোন ব্যবহারকারীরা প্রতি মাসে ১৫০ কোটি গিগাবাইট মোবাইল ডাটা ব্যবহার করে, যা বিশ্বের অন্য দেশের গ্রাহকদের চেয়ে বেশি। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা এনআইটিআই আয়োগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিতাভ কান্ত সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

গত শুক্রবার অমিতাভ কান্ত মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘অসাধারণ! প্রতি মাসে ১৫০ কোটি গিগাবাইট মোবাইল ডাটা খরচ হয়। ভারত এখন মোবাইল ডাটা ব্যবহারে বিশ্বের এক নম্বরে রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের গ্রাহক একত্রে প্রতি মাসে যে পরিমাণ মোবাইল ডাটা ব্যবহার করে, ভারতে তার চেয়েও বেশি ব্যয় হয়।’ তবে এমন তথ্যের উত্স প্রকাশ করেননি অমিতাভ।

চলতি মাসের শুরুর দিকে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট গতি পরীক্ষা প্রতিষ্ঠান ওকলা জানায়, মোবাইল ইন্টারনেট গতিতে বিশ্বে ভারতের স্থান ১০৯তম। দেশটি নেপাল কিংবা শ্রীলংকার চেয়েও পিছিয়ে রয়েছে। তবে ফিক্সড ব্রডব্যান্ড গতিতে ভারত ৭৬তম স্থানে রয়েছে।

গত বছর সেপ্টেম্বরে মুকেশ আম্বানির রিলায়েন্স জিও ইনফোকম চালুর পর থেকেই ভারতে মোবাইল ইন্টারনেট ডাটা ব্যবহার বেড়ে যায়। প্রতিষ্ঠানটি গ্রাহক টানতে নানা ধরনের সুবিধা দিচ্ছে। ফলে ইন্টারনেট ডাটা ব্যবহার বাড়ছে। বর্তমানে ভারতে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা শতকোটি ছাড়িয়ে গেছে। তবে এর অনেকে এখনো ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে না। ২০১৬ সালে ৩৫ কোটি ভারতীয় ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়