শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৭, ০২:২৭ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০১৭, ০২:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অচ্ছল প্রতিবন্ধীদের ৬৯৩ কোটি টাকা সহায়তায় দিবে সরকার

আহমেদ জাফর : বাংলাদেশের একটি ক্ষুদ্র অংশ প্রতিবন্ধী। তাদের মধ্যে কিছু প্রতিভাবান থাকলেও বিকাশের তেমন কোনো সুযোগ নেই। সেজন্য অতিকষ্টে দিন যাপন করে প্রতিবন্ধীরা। বাংলাদেশ সরকার চলতি অর্থবছরে অচ্ছল প্রতিবন্ধীদের জন্য ৬৯৩ কোটি টাকা সহায়তায় দিবে। বর্তমানে সমাজসেবা অধিদপ্তর ৮ লাখ ২৫ হাজার অচ্ছল প্রতিবন্ধীদেরকে সেবা দিচ্ছে।

সমাজসেবা অধিদপ্তরের প্রকল্প পরিচালক আবু মোহাম্মাদ ইউসুফ একান্ত বলেন, আগের বছরের তুলনায় চলতি অর্থবছরে অচ্ছল প্রতিবন্ধীদের ১০ শতাংশ ভাতা বাড়ানো হয়েছে এবং উপকারীভোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৭৫ হাজার। প্রতি তিন মাস পরপর ১৮শত টাকা করে দেয়া হয়।

তিনি বলেন, ভাতা দেয়া মূল লক্ষ্য হল মানসিক প্রশান্তি দেয়া। প্রতিবন্ধী বলে যেন তাদের পরিবার ফেলে না দেয়। পরিবারের মধ্যে একজন সদস্য হিসেবে গণ্য করা।

এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়ার জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়। তিনি বলেন, অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ৫৪.৫০ কোটি টাকা। রুপকল্প ২০২১ আওয়াতায় পড়াশুনা থেকে যেন তারা পিছিয়ে না পরে। এজন্য বিভিন্ন কেটাগড়ি অনুযায়ী প্রতিবন্ধী ভাতা দেয়া হয়। প্রথমিক স্থারে ৫শত টাকা করে ৫০হাজার, মাধ্যমিক স্থারে ৬শত টাকা করে ২১হাজার, উচ্চ মাধ্যমিক ৭শত টাকা করে ৬ হাজার, উচ্চতর মাধ্যমিক ১২শত টাকা করে ৩হাজার জন প্রতিবন্ধি শিক্ষার্থীকে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়