শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৪ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০১৭, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেব্রুয়ারিতে গ্যারী কারস্টেন আসছেন পরামর্শক হয়ে – এখনও কােচ খুঁজছে বিসিবি

এল আর বাদল : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চন্ডিকা হাথুরুসিংহেকে হারানোর পর একজন প্রধান কােচ খঁুজে বেরাচ্ছে। ইতােমেধ্য একাধিক কােচের সাক্ষাতকারও নেওয়া হয়েছে। আরো সিভি আসছে মেইলে। সিদ্ধান্ত চূড়ান্ত করতে সময় লাগবে। স্থায়ী প্রধান কোচ বাদেই তাই সামনের হোমসিরিজ খেলবে বাংলাদেশ দল, তা এখন চূড়ান্তই বলা যায়। আর ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেনের সাথে যা কথা হয়েছে তাতে তাকে পাওয়া গেলেও প্রধান কোচ হিসেবে নয়, পরামর্শক হিসেবে পাওয়া যাবে।

ধানমণ্ডির বেক্সিমকো কার্যালয়ে নিজের অফিসে বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সেখানে আসলে নতুন করে তেমন কিছু বলার ছিল না তার। যা বললেন তাতে আগের কথারই প্রতিধ্বণী। একটু আধটু যা আপডেট তা কারস্টেনকে নিয়ে।

‘গ্যারি কারস্টেনের সাথে আমাদের যে কথা হয়েছে, তা হেড কোচ হিসেবে নয়। তার সঙ্গে কথা হয়েছে কনসালটেন্ট হিসেবে এবং শুধু জাতীয় দলের হয়ে নয়। সে সব বিষয়ে কাজ করবে। তবে ফেব্রুয়ারির আগে তাকে পাওয়া যাবে না। এদিকে এই সিরিজের আগে আমরা একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেয়ার চেষ্টা করছি। যে টপক্লাস। সে কে— বলবো না।’ তথ্যগুলো দিলেন বিসিবি সভাপতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়