শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৬ রাত
আপডেট : ২০ ডিসেম্বর, ২০১৭, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন ড্রোন হামলায় নিহতদের ক্ষতিপূরণ চাইল পাকিস্তান সিনেট

সাইদুর রহমান : পাকিস্তানের অভ্যন্তরে মার্কিন ড্রোন হামলায় ক্ষতিগ্রস্থের শিকার নিরীহ বেসামরিক নাগরিকদের ক্ষতিপূরণ দিতে আমেরিকার কাছে দাবি জানিয়েছে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট। সংবাদ আনাদোলু এজেন্সি পাক পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

পাশাপাশি সিনেট পাক সরকারের কাছে সিনেটের এ সিদ্ধান্তের কপি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার (যেমন, জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন, এশিয়ান পার্লামেন্টারি এসেম্বলির) নিকট পাঠানোর দাবি জানিয়েছেন। যাতে বিশ্ববাসী মার্কিন হামলার কারণে পাকিস্তানের অর্থনৈতিক এবং সামাজিক জীবনের নেতিবাচক প্রভাব সর্ম্পকে জানতে পারে।

লন্ডনের প্রেস ইনভেস্টিগেশন সংস্থা এক তদন্ত রিপোর্টে জানিয়েছে, ২০০৪ সাল থেকে পাকিস্তানের মাটিতে মার্কিন ড্রোন হামলায় এ পর্যন্ত ৪০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়