শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১৭ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত এক

সনতচক্রবর্ত্তী: [২] সালথায় একটি চলন্ত নসিমনের পিছনে মোটরসাইকেলের ধাক্কায় মো. আজম শেখ (৪৫) নামে এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. শওকত হোসেন (২৫) নামে আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
 
[৩] বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক উপজেলার গট্টি ইউনিয়নের ঝুনাখালি গ্রামের আজাহার শেখের ছেলে।

[৪] নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে আজম ও শওকত ঠেনঠেনিয়া বাজারে যাচ্ছিলেন। পথেমধ্যে ভাবুকদিয়া জাহাঙ্গীর মোল্যার বাড়ির সামনে গেলে একটি নসিমন গাড়ির সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলের পিছন থেকে সংঘর্ষ হয়। এতে আজম ও শওকত গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আজমকে মৃত ঘোষণা করেন।

[৫] মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বলেন, একটি নসিমনের পিছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা দুইজন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর নেওয়া হলে তাদের মধ্য একজন মারা যান। 

[৬] খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর নসিমন চালক পালিয়ে গিয়েছে। তবে, তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ